হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর পরিচালনায় ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স গত ১২ আগস্ট  হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে যা ১৬ আগস্ট শেষ হবে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত স্কাউটের ৪৯ জন প্রশিক্ষনার্থী পাঁচ দিনের এই কোর্সে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৩৫ জন এবং ১৪ জন মহিলা প্রশিক্ষনার্থী।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। কোর্স পরিচালক  হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: জহিরুল আলম। সেশন পরিচালনা করেন  পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের
উপ-সচিব মো: হারুন-অর-রশিদ্. সহকারী লিডার ট্রেইনার কমল কান্তি গোপ, পারভীন আক্তার, মাহমুদা আক্তার, শরীফ মো.আরিফ মিহির, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন, প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী জালাল, বিজন দেবনাথ, রনজিত কুমার দাস ও জগদীশ চন্দ্র দাস। বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের পরিচালনায় হবিগঞ্জ
জেলা রোভারের ব্যবস্থাপনায়  অনুষ্ঠিত এ কোর্সে হবিগঞ্জ জেলা রোভারের সম্পাদক  রনজিত কুমার দাস কোয়াটার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এই কোর্সে স্কাউটের তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। ৫ দিনব্যাপি কোর্সটি আবাসিক প্রশিক্ষন কোর্স হিসেবে পরিচালিত হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন