হাকিকুল ইসলাম খোকন//
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নয় মাস ছিল মুক্তিযুদ্ধ ।একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করার আনন্দ। যুদ্ধের ময়দানে অস্ত্রশস্ত্রে পিছিয়ে থাকলেও মনের জোরে অনেক অসম্ভবকে সম্ভব করেছিলেন মুক্তিযোদ্ধারা।
তাঁদের মনের জোর আরও বাড়িয়ে দিয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘চরমপত্র’ অনুষ্ঠানটি।
বিদ্রূপ ও শ্লেষাত্মক অনুষ্ঠানটি রচনা ও উপস্থাপন করেছিলেন সাংবাদিক ও লেখক এম আর আখতার মুকুল।
২৬ জুন। এম আর আখতার মুকুলের ২২তম প্রয়াণ দিবস। ২২ বছর পূর্বে আজকের দিনে পৃথিবী থেকে বিদায় নেন এই গুণী মানুষটি, তবে তিনি চিরকাল বেঁচে থাকবেন তাঁর সৃষ্টি ও অমর কর্মের মাধ্যমে।
প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন