এক দূর্বিষহ সময় অতিবাহিত করছি আমরা ইংল‍্যান্ডের মানুষেরা

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

অসহনীয় গরম! এক কঠিন সময় যাচ্ছে ইউরোপের মানুষের। 
৪০° সেলসিয়াস তাপমাত্রা বা দাবাদহ তেমন গুরুতর না, এর চাইতে অনেক বেশি গরম বা তাপমাত্রা অনেক বেশি হয় পৃথিবীর অনেক দেশে। কিন্তু সমস‍্যা হচ্ছে ইংল‍্যান্ডের এই তাপমাত্রা বা দাবাদহ নিয়ন্ত্রণ করার কোন ব‍্যবস্হাপনা নেই। এদেশের অধিকাংশ দেয়ালগুলো এমনভাবে তৈরী  করা যেন দেয়ালই তাপ ধরে রাখে। তাছাড়াও সিলিং ফ‍্যান ও এয়ারকন্ডিশনিং সিস্টেম অতি মাত্রায় সীমিত। অধিকাংশ বাসা বাড়িতে নাই। গরম প্রধান অনেক দেশে যেখানে প্রায় ৯০℅ বাসা বাড়িতে এয়ারকন্ডিশন থাকে, সেখানে ইংল‍্যান্ডে এই হার মাত্র ৫℅,। দাবাদহের প্রথম দুদিনেই ভালো মানের সব ফ‍্যান ও এয়ারকুলার  স্টক আউট। বতর্মানে ইংল‍্যান্ডের সুর্যাস্ত প্রায় রাত ১০টায়। আবার ভোর ৫টা থেকে প্রখর সূর্যের আলো দেখা যায়। মাত্র কয়েক ঘন্টা আমরা  কঠিন সূর্যের আলো থেকে বেচেঁ থাকি। কি এক করুণ অবস্থা। শিক্ষার্থীদের স্কুলে যাওযা অসম্ভব। অধিকাংশ স্কুলই শুধু গরমের জন্য বন্ধ। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির  হওয়া নিষেধ। বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান। বারবার শুধু একই সতর্ক সংকেত শুনতে হচ্ছে আমাদের। 
Extreme Heat Warning

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন