হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর দা'য়ের কুপে স্ত্রী খুন! ঘাতক স্বামী পুলিশের হাতে আটক

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর ভূমিহীন পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর দায়ের কুপে স্ত্রী নিহত হয়েছেন। একই গ্রামের বাসিন্দা  আশিক মিয়ার স্ত্রী নিহত রিপন আক্তার (৩০)।
স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল রোববার (২১ জুন) বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে তাদের স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া জাটির এক পর্যায়ে আশিক মিয়া দা নিয়ে তার স্ত্রী রিপন আক্তারকে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এতে তার স্ত্রী গুরুত্বর আহত হয়ে মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কুলে ঢলে পড়েন।
এ ঘটনার খবর পেয়ে গ্রামবাসী অভিযোক্তা আশিক মিয়াকে আটক করেন। 
এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পরবর্তী প্রস্তুতি নেন।
তবে, এ রিপোর্ট লিখা পর্যন্ত এ হত্যাকান্ডের কোন সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 
এব্যাপারে পুলিশ তদন্তপূর্বক প্রকৃত ঘটনার রহস্য উন্মোচন করা হবে বলে জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন