শিশু আয়েশা আলিয়া সিদ্দিকের জীবন রক্ষার জন‍্য হাসপাতাল কর্তৃপক্ষ ও কমিউনিটির প্রতি আহ্বান

রয়েল লণ্ডন হাসপাতালে নিউলেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন শিশু আয়েশা আলিয়া সিদ্দিকের জীবন রক্ষার‍ জন‍্য হাসপাতাল কর্তৃপক্ষ ও কমিউনিটির প্রতি আহ্বান জানানো হয়েছে ।
আজ ১৭ই জুন বুধবার পূর্ব লণ্ডনের প্রিন্সলেট স্ট্রীটস্থ লণ্ডন বাংলা প্রেস ক্লাব অফিসে ‘ সেইভ বেবি আয়েশা আলিয়া সিদ্দিক ক‍্যাম্পেইন কমিটির ‘ পক্ষ থেকে এ আহ্বান জানানো হয় ।লণ্ডন বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক আব্দুল কাদের চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন শিশু আয়েশা আলিয়ার পিতা আকবর বিন সিদ্দিক ।আরো বক্তব‍্য রাখেন -সলিসিটর ইমতিয়াজ হোসেইন ,শিশু আয়েশার মাতা মিসেস মরিয়ম আক্তার রোবিনা ।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলা হয় যে -শিশু আয়েশা আলিয়া সিদ্দিক বিগত ৩০শে এপ্রিল ২০২৬ জরুরী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রয়েল লণ্ডন হাসপাতালে জন্ম গ্রহণ করে ।আয়েশার জন্মের পূর্বেই হাসপাতালের লিউনেটাল বিভাগের কিছুটা গাফিলতি পরিলক্ষিত হয় ।পরে জরুরী ভিত্তিতে সিজারিয়ান

 

অপারেশনের মাধ‍্যমে জন্ম লাভ করে ।বর্তমানে শিশু আয়েশা নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভেনিটিলেশনে রয়েছে ।বর্তমানে ডাক্তার ভেনিটিলেশন খুলে দেওয়ার চিন্তা করছে ও মাতা পিতাকে চাপ দিচ্ছে ।কিন্তু মাতা পিতারা এখনও রাজী হননি ।ভেল্টিলেশন খুললে হয়তো শিশু অয়েশাকে বাঁচানো যাবে না ।
তাই শিশু আয়েশাকে বাঁচাতে হলে সেবা নিশ্চিত করতে হবে ।উন্নত ধরনের চিকিৎসা করতে হবে ।বিদেশী বিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে ভেল্টিলেশন না খুলে চিকিৎসা চালিয়ে যেতে হবে ।প্রয়োজনে শিশু তাফিদার মত ইউরোপের কোন দেশে নিয়ে চিকিৎসা করাতে হবে ।
তারা শিশু আয়েশার সুচিকিৎসার জন‍্য কমিউনিটি ক্যাম্পেইন জোরদার করা ও সকলের দোয়া কামনা করা হয়েছে ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন