ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউনের পক্ষ থেকে হুইলচেয়ার ও স্বাস্থ্য-শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি ||

ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউনের আয়োজনে এবং দাওয়াহ ফাউন্ডেশন সাউদ্যাম্পটন, ইউকে-এর আর্থিক সহযোগিতায় মৌলভীবাজারের অসচ্ছল মানুষের মাঝে হুইলচেয়ার এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউনের সভাপতি নিলুফার জেসমিন মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, দাওয়াহ ফাউন্ডেশন সাউদ্যাম্পটন, ইউকে-এর কো-অর্ডিনেটর মো. মাহবুবুর রহমান, জেলা বিএনপি নেতা ওয়ালি সিদ্দিকী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এবং গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার নূরজাহান সুওয়ারা।

ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউনের মাধুরী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দা খায়রুন্নেছা ইয়াসমিন। আরও বক্তব্য রাখেন ক্লাবের অপরাজিতা রায়, নুসরাত জাহান শাহরিন সুলতানা, ফাতেমা জোহরা বিউটি, ফাতেমা ইসলাম, লুবনা বেগম প্রমুখ।

অনুষ্ঠান শেষে মৌলভীবাজারের অসচ্ছল মানুষের মাঝে ১০টি হুইলচেয়ার এবং ৫০ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন