পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে রমফোর্ড রাইডার্সের জার্সি উন্মোচন

লন্ডন// পূর্ব লন্ডনের প্রতিশ্রুতিশীল ক্রিকেট দল ‘রমফোর্ড রাইডার্স’ তাদের ২০২৬ মৌসুমের নতুন জার্সি উন্মোচন করেছে। গত বুধবার, ২২ এপ্রিল সন্ধ্যা ৬টায় টাওয়ার হ্যামলেটসের হার্কনেস হাউসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই জার্সি প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহকারী কোষাধ্যক্ষ ও রমফোর্ড রাইডার্সের অন্যতম উদ্যোক্তা ও পরিচালক মোঃ এখলাছুর রহমান পাক্কুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্পন্সর প্রতিনিধি এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

হলুদ ও কালো রঙের সমন্বয়ে তৈরি আকর্ষণীয় নতুন জার্সিতে প্রধান স্পন্সর হিসেবে ‘লাক্স ফার্নিশিং’ এবং সহযোগী স্পন্সর ‘সিনেমা এডিটস’, ‘কুয়াব’, ‘ওয়ান সাহাদাহ’, ‘রাহুল ইবি আনপ্লাগেড স্টোরি’, ‘ডান্টন গ্রিল এন্ড স্পাইস’ এর লোগো স্থান পেয়েছে। দলের লোগো সম্বলিত ব্যানারের সামনে খেলোয়াড় ও অতিথিরা ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:  
শহিদুল আলম রতন, সিইও, সিকেসি.লন্ডন; ক্রিকেটার ও বিসিবি মালয়েশিয়ার প্রাক্তন জাতীয় কোচ; ভিক্টোরিয়া পার্ক T20 ব্লাস্ট সিইও।  
আহবাব হুসাইন, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার।  
এমরান রহমান, স্বত্বাধিকারী, লাক্স ফার্নিশিং।

রমফোর্ড রাইডার্সের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন দলের অন্যতম সহকারী কর্ণধার রেজুওয়ান হুসেন পাবেল ও অধিনায়ক আমিনুল রহমান ইমন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন:  
ভিপি T20 ব্লাস্ট এর প্রেসিডেন্ট নাজমুল হোসাইন, সেক্রেটারি আক্তার রহমান; লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক আকরামুল হুসেইন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, এক্সিকিউটিভ কমিটির সদস্য সরুয়ার হুসেইন; বাংলা পোস্টের সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সালেহ আহমেদ; এটিএন বাংলা ইউকে’র প্রধান ভিডিও এডিটর ও আই মিডিয়ার সম্পাদক আফজাল হোসেন; কিউ নিউজ এর সম্পাদক আব্দুল কাইয়ুম; বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল কারিম মুজাহিদ; এরিয়াল আর্ক কর্ণধার আবু ফয়সাল; ভিডিওগ্রাফার মুন্না আহমেদ এবং শাহরিয়ার আহমেদ প্রমুখ।

পরিচালক মোঃ এখলাছুর রহমান পাক্কু তার বক্তব্যে বলেন, “রমফোর্ড রাইডার্স শুধু একটি ক্রিকেট দল নয়, এটি আমাদের কমিউনিটির তরুণদের একটি প্ল্যাটফর্ম। এই নতুন জার্সি আমাদের ঐক্য, শৃঙ্খলা এবং বিজয়ের প্রতীক। নতুন মৌসুমে আমরা ক্রীড়া নৈপুণ্যের পাশাপাশি কমিউনিটির কল্যাণে কাজ করে যেতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

কর্ণধার রাহুল ইব্রাহিম বলেন, “স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে রমফোর্ড রাইডার্স নিয়মিত কাজ করে যাচ্ছে। ‘ওয়ান শাহাদাহ ট্রাস্ট’ এর মাধ্যমে ২০ জন এতিম শিশুর পড়ালেখা এবং তাদের জন্য বিনামূল্যে খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য রমফোর্ড রাইডার্স ক্লাবের পক্ষ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে—যারা খেলার মাঠে সময়মতো আসবে না, তাদের জরিমানা করা হবে এবং সেই অর্থ ‘ওয়ান শাহাদাহ ট্রাস্ট’ এ দান করা হবে। এই ট্রাস্ট রমফোর্ড রাইডার্স ক্লাবের সবার। আপনারা এই মহৎ কাজের সাথে সম্পৃক্ত হতে চাইলে আমাদের ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেন।”

উল্লেখ্য, রমফোর্ড রাইডার্স পূর্ব লন্ডনভিত্তিক একটি অরাজনৈতিক ক্রীড়া সংগঠন যা গত বছর থেকে স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে সুনামের সাথে অংশগ্রহণ করে আসছে।

অনুষ্ঠানের শেষে রমফোর্ড রাইডার্সের প্রধান স্পন্সর লাক্স ফার্নিশিং এর কর্ণধার এমরান রহমান এর জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন