হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সিলেটের উদ্যোগে ও মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে নগরীর লালবাজারস্থ আল-ফালাহ কমপ্লেক্সের ৪র্থ তলায় সমিতির কার্যালয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন।
 

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রবীণ ব্যবসায়ী ও সমিতির প্রধান উপদেষ্টা রফিকুল হক, সিলেট জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনির হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী ভিপি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সহ সভাপতি রাসেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মোঃ আব্দুস সুবহান, সহ সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান রিয়াদ, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, কার্যনির্বাহী সদস্য মীর মোঃ জাকারিয়া, সাহেদ বকস, আক্তার হোসেন, কাওছার আহমদ, সিরাজুল ইসলাম, এরশাদ আলম, জাবেদ আহমদ, অফিস সহকারী প্রণয় বিশ্বাস, ব্যবস্থাপক ইমরান আহমদ প্রমুখ। এছাড়াও সমিতির নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সেচ্ছায় রক্তদান একটি মহতি কাজ, যারা নিঃস্বার্থে মুমূর্ষ রোগিদের জন্য রক্তদান করেন তারাই মহৎ মনের অধিকারী। সেচ্ছায় রক্তদান করলে কোন ক্ষতি হয় না বরং নতুন রক্ত শরীরে যুক্ত হয়ে উপকার হয়।

বক্তারা সকল শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সমাজে রক্তের অভাব দূর করতে জরুরি মুহূর্তে অসহায় রোগীদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। বক্তারা বলেন, ব্যবসায়ী সমাজ ও সর্বমহল সচেতনভাবে রক্তদানে অংশগ্রহণ করলে দেশে রক্তের সংকট অনেকাংশে কমে আসবে। বক্তারা হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সিলেটের মত অন্যান্য সমিতি ও সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গদের সোচ্চায় রক্তদান কর্মসূচির আয়োজন ও রক্তদানে এগিয়ে আসার আহবান জানান।

বক্তারা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। তাদের স্বার্থ রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের সচেতনতা ও রক্ষাদান কর্মসূচি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন