টিলার লেজার সেন্টার ও মাইল এন্ড পার্কে ইস্টার আয়োজনে এখনো কিছু আসন ফাঁকা রয়েছে

ইস্টার হলিডের শেষ মুহূর্তে এসেও শিশুদের জন্য এখনো যারা আনন্দ খুঁজছেন, তাদের জন্য খুশির খবর বয়ে এনেছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নিজস্ব লেজার সার্ভিস বি ওয়েল। টিলার লেজার সেন্টারে সাঁতারের ক্র্যাশ কোর্স ও মাইল এন্ড পার্ক লেজার সেন্টার অ্যান্ড স্টেডিয়ামে ইস্টার হলিডে ক্লাবে এখনো কিছু ফাঁকা স্থান রয়েছে।
বি ওয়েল আয়োজিত এই সাঁতারের ক্র্যাশ কোর্সটি দৈনিক পাঠের মাধ্যমে সাঁতারের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য উপযুক্ত, যেখানে বন্ধুবৎসল ও যোগ্য প্রশিক্ষকরা শিশুদের শুরু থেকে শেখাবেন। এই কোর্সটি শিক্ষানবিস ও যারা নিজেদের দক্ষতা বাড়াতে চান, তাদের সবার জন্য উন্মুক্ত।
অন্যদিকে, মাইল এন্ড পার্ক লেজার সেন্টার অ্যান্ড স্টেডিয়ামে অবস্থিত ইস্টার হলিডে ক্লাবটি দৈনিক ভিত্তিতে বুক করা যায় এবং সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। এই ক্লাবে শিশুরা অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, সাঁতার, আর্টস অ্যান্ড ক্র্যাফটস, ফুটবলসহ আরও নানা খেলায় অংশ নিতে পারবে।
গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এই ইস্টার হলিডে ক্লাব ৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার চলবে, তবে ৬ এপ্রিল ব্যাংক হলিডে বন্ধ থাকবে। প্রতিদিন থাকবে বাউন্সি ক্যাসল ও ট্রাম্পোলিনিংয়ের মতো আকর্ষণীয় কার্যক্রম।
টাওয়ার হ্যামলেটসের কোনো স্কুলে পড়ে এমন ৫ থেকে ১৫ বছর বয়সী শিশু যারা বিনামূল্যের স্কুল খাবারের আওতায় পড়ে, তাদের জন্য এই ক্লাবে বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ আছে, তবে স্থান সীমিত এবং আগে আসলে আগে পাবেন নীতিতে বরাদ্দ দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি https://towerhamletscouncil.gladstonego.cloud/book এই ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবেন। তাই আর দেরি নয়, ছুটির শেষ মুহূর্তটুকু শিশুদের জন্য স্মরণীয় করে তুলতে এখনই সুযোগটা নিন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন