শ্রীমঙ্গলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই সাংবাদিক বিকুল চক্রবর্তীর ওপর হামলার চেষ্টা

রু​মানা আক্তার শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তীর ওপর দুই দফা হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক বিকুল চক্রবর্তী বাদী হয়ে শনিবার শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি শ্রীমঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ​ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকার শ্মশানঘাট এলাকায় আয়োজিত দোল পূর্ণিমা উৎসবে। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিবুল্লাহ আকন্দ বক্তব্য দেওয়ার সময় সুব্রত চক্রবর্তী নামে এক যুবক সাংবাদিক বিকুল চক্রবর্তীর ওপর অতর্কিত আক্রমণের চেষ্টা চালায়। এ সময় উপস্থিত অতিথিরা তাকে বাধা দিয়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্য চলাকালে ওই যুবক আবারও হামলার চেষ্টা চালায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্মশানঘাট রাস্তায় সুব্রত ও তার সহযোগীরা পুনরায় বিকুল চক্রবর্তীর ওপর হামলা করলে তিনি আহত হন। ​ভুক্তভোগী সাংবাদিক বিকুল চক্রবর্তী জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সামাজিকভাবে তাকে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে। এর আগেও তার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করে মুক্তিযুদ্ধের মূল্যবান স্মারক নষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে এমন ধৃষ্টতা দেখিয়ে অভিযুক্ত যুবক ফেসবুকে বিষয়টি স্বীকারও করেছে। ​এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ঘটনাটিকে অত্যন্ত 'ন্যক্কারজনক' বলে অভিহিত করেছেন। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ​শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন