পূর্ব লণ্ডনে অনুষ্ঠিত ১৫তম সেহরী পার্টিতে আগত সাংবাদিক ও লেখকদের মিলন মেলা : লতা দিয়ে ফতা

গত ৭ই মার্চ শনিবার রাত ১টায় পূর্ব লণ্ডনের হোয়াইট চ‍্যাপেল রোডস্থ একটি হলে প্রতিবারের মত এবারও বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ‍্য দিয়ে ১৫তম সেহরী পার্টি অনুষ্ঠিত হয় ।সাংবাদিক ও কমিউনিটি ব‍্যক্তিত্ব আব্দুল মুনিম জাহেদী ক‍্যারল ও সাপ্তাহিক ইউরো বাংলার সাবেক ডাইরেক্টর হেলাল উদ্দিনের উদ‍্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৭০ জন  সাংবাদিক ,লেখক ও সুধী উপস্থিত ছিলেন ।
সাপ্তাহিক বাংলা পোষ্টের সাবেক প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সেহরী পার্টিতে সবাইকে স্বাগত জানান আব্দুল মুনিম জাহেদী ক‍্যারল ।অনুষ্ঠানে স্মৃতিচারণ ,আলোচনা ,ইসলামী সংগীত ও কৌতুক পরিবেশনায় অংশ গ্রহণ করেন সাপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন ,লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিষ্টার তারেক চৌধুরী ,সাধারন সম্পাদক আকরামুল হোসেন ,ব্যারিষ্টার নাজির আহমদ ,লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ জুবায়ের ,কমিউনিটি নেতা দিলওয়ার হোসেন খান ,সাংবাদিক আকবর হোসেন ,সাংবাদিক এনাম চৌধুরী ,সাংবাদিক রেজাউল করিম মৃধা ,সাংবাদিক বদরুজ্জামান বাবুল ,লণ্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস‍্য বাবলুল হক প্রমুখ ।

 


সেহরী পার্টিতে অংশগ্রহণকারীরা উদ‍্যোক্তাদের ধন‍্যবাদ জানান ও এ ধরনের মিলন মেলা ও পার্টি অব‍্যাহত রাখার আগ্রহ ব‍্যক্ত করেন ।’ লতা দিয়ে ফতা’ নামক এ সেহরী পার্টিতে খাবারের মেনুতে ছিল -মাছের ভর্তা , লতা-বড় মাছের শুঁটকি -চিংড়ি -মুকি সমন্বয়ে সুস্বাদু তরকারী ,সাতকরা ও টমেটো দিয়ে মাছের টেংগা,গোশত ভুনা ,বিরইন ভাত ও নারিকেলের মোরব্বা প্রভৃতি ।
খাবার পরে সবাই মেতে উঠেন আনন্দে ।ফ্রি স্টাইলে ঘন্টা খানেক চলে ইসলামী নাশিদ ।পরে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল‍্যাম কামনা করে দোয়া পরিচালনা করেন সভার সভাপতি কে এম আবু তাহের চৌধুরী ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন