জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ৩ প্রতিষ্ঠানের অর্থদন্ড


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের,চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকিমূলক অভিযানে শহরের ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে। সোমবার(২১’সেপ্টেম্বর) হুজরাপুর ও নিউমার্কেট এলাকায় পৃথক অভিযানে ওই ৩ প্রতিষ্ঠানকে দন্ডিত করা হয়। অভিযানে ৫ হাজার টাকা করে অর্থদন্ড করা হয় কাইযুম ওয়াচ এন্ড ইলেকট্রনিক্স,ভাই ভাই টেলিকম ও আস্থা ডিপার্টমেন্টাল স্টোর নামত ৩টি প্রতিষ্ঠানকে।
অভিযানে নেতৃত্ব দেয়া অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, নকল ও মিথ্যা বিজ্ঞাপণ দিয়ে ত্রেতাদের সাথে প্রতারণা করা,আমদানীকারতের সিলবিহীন অবৈধ পণ্য বিক্রি, নকল পণ্য আসল পণ্য হিসেবে বিক্রি, নামি ব্রান্ডের নকল মেমোরি কার্ড,পেনড্রাইভ বিক্রি ইত্যাাদি অপরাধে প্রতিষ্ঠানগুলোকে অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানকালে অনান্য কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক জহিরুল ইসলাম।  ##
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন