সৌদি আরবে বিমানের ফ্লাইট ২৯ মে থেকে

 জিবিনিউজ 24 ডেস্ক //

আগামী ২৯ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২৩ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গত ২০ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করে বিমান।

তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে হোটেল ও কোয়ারেন্টাইন প‍্যাকেজ সুবিধা নিশ্চিত করে আগামী ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টাইন প‍্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন‍্য যাত্রীদের নিকটস্থ বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

তিনি বলেন, যাত্রীদের ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন বণ্টন করা হবে। অর্থাৎ যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তারা আগে টিকিট পাবেন।

সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপের কারণে ২০ মে থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি সৌদি আরবগামী সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখে। বর্তমানে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম, রিয়াদ ও জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন