পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ক্রিকেট সংগঠন ১১ স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে /

গত ২২ জুন সোমবার স্থানীও ভিক্টোরিয়া পার্কে আয়োজিত দিনব্যাপী এই জমজমাট ক্রিকেট আসরে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি দল এবং প্রায় দুই শতাধিক ক্রিকেটার অংশগ্রহণ করেন। দলগুলো তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতামূলক ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় গোয়াইনঘাট স্পোর্টসজগন্নাথপুর সিসি। চমৎকার খেলায় উভয় দলই সমান পারফরম্যান্স প্রদর্শন করায় তাদের যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন তানভীর আহমেদ।

অংশগ্রহণকারী দলগুলো হলো: বেথনাল গ্রিন (গ্রীন), বিয়ানীবাজার সিসি, বেঙ্গল ওয়ারিয়র্স, ওসমানীনগর সিক্সার্স, লন্ডন ব্রাদার্স, ক্রিকেট আইল্যান্ড, ইয়ং ফাইটার্স, আনবিটেন ডেস্ট্রয়ার, জগন্নাথপুর সিসি, কুলাউড়া নাইট রাইডার্স, গোলাবাজারী ফাইটার্স, গোয়াইনঘাট স্পোর্টস, কেমব্রিজ টাইগার্স, রয়্যাল সিলেট, বেথনাল গ্রিন (রেড) এবং ডকল্যান্ড সিসি।

টুর্নামেন্ট শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের পরিচালক কামরুল হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি রায়হান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর সদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিবুল ইসলাম, ক্লাব পরিচালক ইমরুল আহমেদ, সুমন আহমেদ, শরিফুজ্জামান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, অর্থ সম্পাদক সাজাদ আলী, ম্যানেজার আনসার হোসেন, অধিনায়ক গুলজার আহমেদ, আফজাল আহমেদ, সহ-সভাপতি হাফিজ জাহান আহমেদ, রিসাদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ফুহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব, আব্দুল মালিক, প্রচার সম্পাদক আহসান, সুজন আহমেদ, এনাম চৌধুরী, জাবেদ নূর, আলমগীর, সুমন জুনিয়র, ফাহিম, মোস্তাফিজ, ইমাদ, আবু তাহের ও আব্দুর রহিম প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে স্পন্সর সদরুল ইসলাম বলেন, “প্রবাসে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব অপরিসীম। এসব টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে যুক্তরাজ্যে আরও ব্যাপকভাবে পরিচিত করা হচ্ছে। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সভাপতি রায়হান আহমেদ বলেন, “এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য অনেক খেলোয়াড় সারা বছর নিয়মিত অনুশীলন করেন। ফলে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে উৎসাহিত হন। ভবিষ্যতেও আমরা আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখব।”  

 

তবে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ পর্যায়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। আয়োজকদের অভিযোগ, টুর্নামেন্টের নির্ধারিত বিধি-বিধান লঙ্ঘনের কারণে ক্রিকেট আইল্যান্ড দলকে সতর্ক করা হলে দলটির কয়েকজন সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং বিষয়টিকে অযথা জটিল করে তুলতে পুলিশকে ঘটনাস্থলে ডাকেন।

এ ঘটনায় মাঠে সাময়িক উত্তেজনা ও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য শোনে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক দেখতে পেয়ে পুলিশ সদস্যরাও পরে মাঠের এক পাশে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্রিকেট খেলায় অংশ নেন। ফলে সম্ভাব্য উত্তেজনার অবসান ঘটে এবং টুর্নামেন্টের বাকি কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।

আয়োজক ও উপস্থিত অনেকেই মনে করেন,  ক্রিকেট ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের খেলা ।তাই নিয়ম লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে এমন পরিস্থিতি সৃষ্টি করা প্রবাসে বাংলাদেশিদের  ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন