সুনামগঞ্জে দুস্থ,ভাসমান  ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ২৭০ জন দরিদ্র,দুস্থ,ভাসমান ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রদানমন্ত্রীর পক্ষ থেকে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন,জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন,প্রধানমন্ত্রীর উপহার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে কোন মানুষ খাবারের জন্য কষ্ট না পায়। করোনা মহামারিতে কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে সেদিকে বিশেষ নজর আছে সরকারের। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দরিদ্র,দুস্থ,ভাসমান ও অস্বচ্ছলদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান রুহুল ইসলাম,নেজারত ডেপুটি কালেক্টর মো.রিফাতুল হক,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ দরিদ্র,দুস্থ, ভাসমান ও অস্বচ্ছল ২৭০টি দরিদ্র পরিবারকে বিতরণ করা উপহার সামগ্রীর  প্রতিটিতে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি লবণ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন