যশোরের শার্শায় শিশু কন‍্যাকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা 

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শুড়ারঘোপ গ্রামে নিজ মায়ের সাথে অভিমান করে মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর  মা নিজেও আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭) আগস্ট রাত সাড়ে ৮টার দিকে।

নিহতরা হলেন, ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুমি খাতুন (৩০) ও শিশু কন্যা আখি মনি (৬)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ঐ গ্রামের ইউপি সদস্য মমিনুর রহমান জানান, ৩ বছর আগে বিবাহ বিচ্ছেদের পর সুমি খাতুন তার শিশু কন্যা আখি মনিকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এ নিয়ে সুমির মায়ের সঙ্গে তার প্রতিনিয়ত কথা কাটাকাটি হতো। মঙ্গলবার মা তাকে এ নিয়ে অনেক বকাঝকা করেন। একপর্যায়ে পারিবারিক অশান্তি ও মায়ের ওপর অভিমান করে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। রাত ৮ পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমি খাতুন প্রথমে মেয়েকে বিষপান করান। এরপর নিজেও বিষপান করেন। খবর পেয়ে তার এলাকার লোকজন তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আখি মনিকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষ অবস্থায় মা সুমি খাতুনকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে সুমি খাতুন মারা যান। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে বলে তিনি জানান। 

 

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, বিষয়টি শুনেছি সেখানে পুলিশ পাঠানো হয়েছে । 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন