নবীগঞ্জে বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা ও স্বাস্থ্যবিধি অমান্য করে ঘর থেকে বের হওয়ায় ১৫টি মামলা ও ১১হাজার ৮শ টাকা জরিমানা আদায়

 

বুলবুল আহমদ,  নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ- সারাদেশের ন্যায় লকডাউনের ৬ষ্ঠ দিনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫টি মামলায় ১১হাজার ৮’শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।

 

জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজার ও উপজেলার আউশকান্দি বাজার, বাংলাবাজার, সৈয়দপুর বাজার ও বান্দের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন অনুয়ায়ী ১৫টি মামলায় ও ১১হাজার ৮’শ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান এসিল্যান্ড। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন