চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে উপজেলা এ্যাডভোকেসি সভা


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪’আগষ্ট) উপজেলা সদরের নিলুফা ওল্ড কেয়ার সার্ভিস কার্যালয়ে ইউনিসেফ’র সহযোগিতায় এনজিও এসিডি এ সভা আয়োজন করে।
সভায় বক্তব্য দেন,উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি,সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস,যুব উণœয়ন কর্মকর্তা মিজানুর রহমান,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান,এনজিও ফোরাম সভাপতি তৌহিদুল ইসলাম টিয়া,সাংবাদিক কামাল হোসেন,জিয়াউল হক,এসিডি প্রোগ্রাম অফিসার হুমায়ন কবির সহ অনান্যরা।
এসময় এসিডি’র কমিউনিটি মোবিলাইজার শামীম রেজা ও শহিদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন এলাকার কিশোর কিশোরী ফোরাম সদস্য ও সূশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা শিশু বিবাহের কারণ, কুফল ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। তারা করোনাকালে শিশু সুরক্ষা,পারিবারিক সহিংসতা, মাদক সমস্যা ইত্যাদি নিয়েও আলোচনা করেন।      ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন