খাগড়াছড়ির কিছুসংখ্যক সন্ত্রাসী আইনের আওতায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে কিছুসংখ্যক সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় একটা ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। কিছুসংখ্যক সন্ত্রাসী চেষ্টা করেছিল পূজা ভালোভাবে অনুষ্ঠিত না হয়। কিন্তু সন্ত্রাসীদের কর্মকাণ্ড প্রতিহত করে দেওয়া হয়েছে। পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। সন্ত্রাসীরা সব জায়গায় চেষ্টা করবে, সন্ত্রাসীদের দেশে ও দেশের বাইরে থেকেও কিছু মদতদাতা রয়েছে। তাদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।

পার্বত্য অঞ্চলের ঘটনায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুসংখ্যক সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হয়েছে।

 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্গাপূজায় আপনারা সবসময় সত্যি সংবাদ প্রচার করেন। কেউ যদি কোনো অসত্য সংবাদ দেয় তা যেন প্রকাশও করতে না পারে। যাচাই না করে কোনো সংবাদ দেবেন না। নতুন একটি অ্যাপ তৈরি করা হয়েছে সেখানে সঠিক সংবাদ সংশ্লিষ্টরা দিতে পারবেন।

 

 

 

এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন