বিশেষ প্রতিনিধি || যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট বিনা মূল্যে ইংরেজি শেখানোর উদ্যোগ নিয়েছে। শুধু ইংরেজি শেখানো নয়, কোর্স শেষ করার পর সনদও দেবে তারা। ৭০ শতাংশ বা তার বেশি স্কোর নিয়ে নির্ধারিত কার্যক্রম সম্পন্নকারীরা একটি ডিজিটাল ব্যাজ ও সনদ পাবেন। জানা গেছে, যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি ও গণমাধ্যম সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য বিনা মূল্যে অনলাইন কোর্সের আয়োজন করেছে। বাংলাদেশি ও আমেরিকানদের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া উৎসাহিত করতে ‘সংবাদমাধ্যম সম্পর্কে জ্ঞান বাড়াতে ইংরেজি’ শীর্ষক এই কোর্সটি চলতি বছর বাংলাদেশে যুক্তরাষ্ট্র মিশনের সহায়তাপ্রাপ্ত কর্মসূচিগুলোর অন্যতম। এক বিজ্ঞপ্তিতে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, নিবন্ধনের পর কোর্সে অংশ নিতে দিনরাত যেকোনো সময় লগইন করতে পারবেন অংশগ্রহণকারীরা। কোর্সের সবগুলো পাঠ অবশ্যই ২৯ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে। ২০২১ সালের ১৯ মার্চ পর্যন্ত এই কোর্সে নিবন্ধন করা যাবে। যে কেউ নিবন্ধন করে এই কোর্সে অংশ নিতে পারবে। কোর্সটিতে নিবন্ধন করতে চাইলে https://www.canvas.net/browse/fhi/courses/english-for-media-literacy-এ প্রবেশ করে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন