শার্শার বাগআঁচড়া ইউনিয়নে উপ-নির্বাচনে সদস্য পদে আজিজুল ইসলাম নির্বাচিত

বেনাপোল প্রতিনিধি : 

উৎসব মূখর পরিবেশে শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ০৭নং মহিষাকুড়া-বাগাডাঙ্গা ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহিষাকুড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ টায় শেষ হয়। 

মোট ২ হাজার ৮০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬ শ' ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে আজিজুল ইসলাম ফুটবল প্রতিকে ৯ শ' ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান মতি মোরগ প্রতিকে ৭ শ' ৪২ ভোট পেয়েছেন। 

এ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রিজাডিং অফিসার তৌহিদুল ইসলাম জানান, বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া-বাগাডাঙ্গা ওয়ার্ডের এ উপ-নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করাই ছিল আমাদের মুল লক্ষ্য। আমরা সেটা করতে পেরেছি। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি। #

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন