চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত



জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে শক্তিশালী করতে ও আগামী জেলা সম্মেলনকে সামনে রেখে তৃণমুল থেকে ইউনিটগুলিকে পূণর্গঠণের নির্দেশনা দেয়া হয়।
বুধবার (৩০’সেপ্টেম্বর) দুপুরে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ। জেলা কৃষক লীগ সভাপতি এড.আব্দুস সামাদ বকুলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী উম্মে কুলসুম স্মৃতি এমপি।
জেলা কৃষক লীগ সেক্রেটারী মুশফিকুর রহমান টিটো’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আ’লীগ সেক্রেটারী ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ,কৃষক লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল লতিফ তারিন ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। এসময় জেলার অনান্য আ’লীগ  ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সকল উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যোগ দেন।   ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন