নবীগঞ্জে জেসমিন ফাউন্ডেশনের উদ্দ্যোগে হত দরিদ্র শতাধীক লোকজনের মধ্যে ঈদ উপহার হিসাবে খাদ্য বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধিঃ-

নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামে পবিত্র ঈদ উল  ফিতর উপলক্ষে জেসমিন ফাউন্ডেশনের পক্ষে লন্ডন প্রবাসী শাহবাজ আব্দুল আজিজের অর্থায়নে গ্রামের শতাধীক গরিব অসহায় লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। 

গতকাল (৩০ এপ্রিল) শনিবার দুপুর ২টার সময় নবীগঞ্জের সাংবাদিক আব্দুল মুহিতের বাড়ি থেকে গ্রামের হত দরিদ্র লোকজনের মধ্যে ঈদ উপহার হিসাবে ১ লিটার তৈল, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি চিনি, ৫শ গ্রাম দুধ ও সেমাই বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মুহিত, সমাজ সেবক মোঃ জাকারিয়া তালুকদার, ফরিদা ইয়াসমিন, নাজমা বেগম, মোঃ আব্দুল মুক্তাদির, মসজিদের ঈমান, মোয়াজ্জিন সহ গ্রামের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন