যশোরে গলা কাটা লাশ উদ্ধার ; আটক-২

ইয়ানূর রহমান : যশোরে আবদুল্লাহ (১৯) নামে এক ইজিবাইক চালকের গলা কাট লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার সুলতানপুর গ্রামের মুজাহিদ হোসেনের ছেলে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে হাসিবুল রহমান ও সায়েদ আলী মোড়লের ছেলে আবদুল্লাহ। এ সময় তাদের কাছ থেকে নিহতের ইজিবাইক, মোবাইল ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াই টার দিকে ঘুরুলিয়া কমিউনিটি ক্লিনিকের পেছনে মাছ মারতে যান এক ব্যক্তি। এ সময় টর্চের আলোয় আবদুল্লাহর লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে তিনি কোতোয়ালী মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ওই দু’যুবকে আটক করে।#

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন