Sunday, 19th May, 2013, 5:53 PM
» « পাইকগাছায় ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ক্ষতিগ্রস্থ ৩শ হেক্টর জমির ফসল » « সাতক্ষীরায় পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুরের মধ্য দিয়ে জামায়াতের ডাকা অর্ধ দিবস হরতাল পালিত » « জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের নিউপোর্ট শাখার কমিটি গঠন » « টেকনাফ ইসলামী ব্যাংকের লকার সার্ভিসের আনুষ্ঠানিক উদ্ধোধন » « মৌলভীবাজার-৪ সংসদীয় আসন পুর্নবিন্যাসে কমলগঞ্জ উপজেলাকে বিভক্তি না করার জোর দাবী » « বিশ্বনাথে মতবিনিময় সভা সীমিত সম্পদের ব্যবহার করে আমাদের এগিয়ে যেতে হবে ,জেলা প্রশাসক » « পাইকগাছায় স্কুল শিক্ষকের বাড়ীতে হামলা-ভাংচুর » « যুক্তরাষ্ট্রে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭০ » « চীনে বন্যা ও ভূমিধসে ৫০ জনের প্রাণহানি » « ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এমসি কলেজ রণক্ষেত্র

সিলেট-৬ আসন;নাহিদের বিপরীতে বিএনপির মনোনয়ন চান চার নেতা

44013_101জিবিনিউজ ডেস্ক:

একদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অন্যদিকে সবাই। সিলেট-৬ আসনের আগাম নির্বাচনী প্রস্তুতির সর্বশেষ অবস্থা এই। আওয়ামী লীগে নাহিদের প্রতিদ্বন্দ্বী নেই। মহাজোটেও তেমন প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু বিএনপিতে এ পর্যন্ত চার প্রার্থী। তারা সবাই মাঠে সক্রিয়। আর ১৮ দলীয় জোটগতভাবে হিসাব করলে প্রার্থী সংখ্যা ৭ জন। তবে বিগত নির্বাচনে জয়ী প্রার্থী ও বর্তমান শিক্ষামন্ত্রীর সঙ্গে ১৮ দলীয় জোটের কোন প্রার্থী কেমন টক্কর দিতে পারবেন সে হিসাব চলছে এখন। নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী হলেও সুযোগ পেলেই তিনি ছুটে যান এলাকায়। সিলেট শহরে বসবাস না করে তিনি নিজের বাড়িতেই রাত কাটান। এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে একাকার। এ কারণে অনেকেই মনে করছেন সিলেটের ৬টি নির্বাচনের আসনের মধ্যে সিলেট-৬ আসনটিতে এবারও প্রাধান্য ধরে রাখতে পারে আওয়ামী লীগ তথা মহাজোট। আগামী নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ৯ জনের নাম উঠে এসেছে। গোলাপগঞ্জ উপজেলা ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। আয়তন প্রায় ২৭৮ বর্গকিলোমিটার। লোকসংখ্যা ২ লাখ ২৯ হাজার ৭৪ জন। বিয়ানীবাজার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। আয়তন প্রায় ২৫৩ বর্গকিলোমিটার। লোকসংখ্যা ১ লাখ ৮১ হাজার ৫৪৭ জন। এ আসনটি সিলেটের অন্যান্য আসন থেকে ব্যতিক্রম। এটি সিলেটের রয়েল এলাকা বলে খ্যাত। এ এলাকায় শিক্ষিতের হার বেশি। একই সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তরে এ আসনের মানুষের আধিক্য বেশি। এ আসনটি প্রবাসীবহুলও। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বেশির ভাগ মানুষ প্রবাসে। বিশেষ করে বৃটেন ও আমেরিকায় তাদের বসবাস। এত কিছুর পরও বড় উন্নয়নের দাবিদার হতে পারছে না এ আসনের বাসিন্দারা। কুশিয়ারা ও সুরমা নদী এ দুই উপজেলা দিয়ে প্রবাহিত হওয়ায় বেশির ভাগ এলাকার মানুষ একে অন্য থেকে বিচ্ছিন্ন। দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত দাবি চন্দপুরে কুশিয়ারা নদীতে ব্রিজ নির্মাণ। বিগত চারদলীয় জোট সরকারের সময় এ ব্রিজের কাজ শুরু হলেও বর্তমান সরকার কাজ এগিয়ে নিতে চেষ্টা চালায়নি। এ আসনের সংসদ সদস্য সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সিলেট-৬ এর বর্তমান ভোটার সংখ্যা ২ লাখেরও বেশি। গত নির্বাচনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেনকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। প্রবাসী অধ্যুষিত সিলেট-৬ আসনে রাজনৈতিক অঙ্গন থেকে উঠে আসা প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ খুবই কম। বর্তমানে নির্বাচনকে সামনে রেখে আটঘাট বেঁধে মাঠে নামার চেষ্টা করছেন বিভিন্ন দল থেকে আসা প্রার্থীরা। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে এখনও তার সঙ্গে আওয়ামী লীগ থেকে কেউ প্রার্থিতা ঘোষণা করেননি। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতা থাকলেও তারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলামকে নেতা মেনে তার হাতেই সংসদ নির্বাচনের ভার ন্যস্ত করে দিয়েছেন। সেদিক থেকে নুরুল ইসলাম নাহিদ চাপমুক্ত। অন্যদিকে আছে টেনশনও। এ আসন থেকে মহাজোট প্রার্থী রয়েছেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান। তিনি গত নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু মহাজোটগত ভোটের কারণে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার লোকমান আহমদ নির্বাচনে নামছেন বলে জানিয়েছেন তার অনুসারীরা। সিলেটের রাজনৈতিক অঙ্গনে লোকমান আহমদের রয়েছে গ্রহণযোগ্যতা। এরপরও গত চার বছর ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদই একমাত্র মাঠে রয়েছেন। তিনি ভোটব্যাংক বাড়ানোর পাশাপাশি নিজের গ্রহণযোগ্যতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শুধু আওয়ামী লীগই নয় সাধারণ মানুষের কাছেও তিনি এখন বেশ জনপ্রিয়। ওদিকে সাবেক প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী দেড় যুগ থেকে মাঠে সক্রিয়। তিনি এলাকার সঙ্গে সম্পৃক্ত থাকলেও দল থেকে তাকে এখনও পূর্ণ সমর্থন দেয়া হয়নি। সুশীল সমাজের বাসিন্দা হিসেবে সিলেট-৬ আসনের বাসিন্দাদের মধ্যে ইনাম আহমদ চৌধুরীর মর্যাদা অন্যরকম। সমপ্রতি ইনাম আহমদ চৌধুরী স্থানীয় বিএনপির রাজনীতিতে তার একটি নিজস্ব বলয় তৈরি করেছেন। এতে করে দলের ভেতরে তার অবস্থানও ভাল হয়েছে। ড. সৈয়দ মকবুল হোসেন ইতিপূর্বে দু’বার নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো জনমত যাচাই করতে চান। বিএনপি ঘরানার নেতা হয়ে তিনি বেশ কয়েকবার বিএনপি ত্যাগ করেছেন আবার ফিরেছেনও। তবে বিএনপির মধ্যে তারও একটি বলয় রয়েছে। এবার ড. মকবুল হোসেন বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন। সদ্য বিএনপিতে যোগদানকারী বিএনপির সিলেট জেলা শাখার  সহসভাপতি মাওলানা রশীদ আহমদ এ প্রথম বারের মতো নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনিও মাঠে সক্রিয়। মাত্র কয়েক মাস আগে নির্বাচনী মাঠে নেমেছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী। ইতিমধ্যে তিনিও নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে শুরু করেছেন। গেলো শীতে ফয়সল আহমদ চৌধুরী এ আসনের দু’টি উপজেলায় ছুটে গেছেন ভোটারের দ্বারে দ্বারে। সিলেটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ায় ছাত্রদল ও যুবদলের বড় অংশটির সমর্থন রয়েছে তরুণ এ রাজনীতিবিদের প্রতি। এদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সহসভাপতি সামছউদ্দিন বাণিগ্রামী বিভিন্ন সভা-সমাবেশে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। জামায়াতে ইসলামী বাংলাদেশ সিলেট জেলা সাখার সভাপতি ব্যারিস্টার আবদুর রাজ্জাক প্রার্থী হতে পারেন।
জামায়াতের জেলা শাখার সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান গত নির্বাচনে ১০ হাজার ভোট পান। আবারও মাঠ সরগরমের চিন্তা করছেন তিনি। মহাজোট সমর্থিত জাতীয় পার্টির সিলেট জেলা শাখার সহসভাপতি সেলিম উদ্দিন বেশ কয়েকবার প্রার্থী হিসেবে নিজেকে প্রকাশ করলেও জোটের কারণে তিনি সুযোগ হাতছাড়া করে আসছেন। বর্তমানে তিনি অনড় অবস্থান থেকে নিজেকে নির্বাচনের প্রতি আরও আকৃষ্ট করে তুলছেন।সুত্র:মানবজমিন।

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293