নিজেকে ফিট রাখেন কিভাবে?
ফিট থাকার জন্য ব্যায়ামটাই শুধু করা হয় না, বাদবাকি সব করি। শীতের তিন মাস ব্যাডমিন্টন খেলি। সারা বছর ব্যালেন্স ডায়েট করি। আর এমন পোশাক পরি না, যাতে আমাকে আনফিট লাগে।
আকর্ষণীয় লাগার কারণ কী?
নিজের কাজ ও চেহারায় আমার শতভাগ আস্থা আছে। এমন কোনো কাজ করি না, যা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানায় না। সব সময় হাসিখুশি আর প্রাণবন্ত থাকি। তাই মানুষ আমাকে আকর্ষণীয় মনে করে।
পছন্দ-অপচ্ছন্দের খাবার কী?
বেলা ইটালিয়া রেসঁতোরার টিরামিসু আমার প্রিয় খাবার। রিচ ফুড একদম পছন্দ নয়। আর মাংসও খুব একটা খাই না। তবে ডেজার্ট আইটেমের প্রতি বিশেষ দুর্বলতা আছে।
ঘুমের রুটিন কী?
পরের দিন কাজ থাকুক বা না থাকুক রাত ১২টার মধ্যে বিছানায় যাই। আর কাজ থাকলে সকাল ৮টার মধ্যে উঠে পড়ি। কাজ না থাকলে দেরি করে ১০টার সময় উঠি।
সময় ও স্বাস্থ্যের সমন্বয় করেন কিভাবে?
এক দিন আগেই পরের দিনের কাজ গুছিয়ে রাখি। প্রচুর কাজের চাপ পড়লে নিজে সামলাতে হিমশিম খেলে আমার পরিবার সাহায্য করে। তা ছাড়া বেছে বেছে ভালো কাজগুলো করি বলে পুরোপুরি মনোযোগী হতে পারি। এতে সময়ও বাঁচে। এ সময়টা ফিটনেসের পেছনে ব্যয় করি।
নিজেকে ফিট রাখতে পারেননি এমন কখনো হয়েছে?
একটু-আধটু তো হয়ই। সামাজিকতা রক্ষা করতেই দাওয়াতে যেতে আর খেতে হয়। খুব বেশি এ রকম হলে ওজন বেড়ে যায়। পরে অতিরিক্ত ডায়েট করে ফিটনেস আনি।
নিয়মিত ওজন মাপান?
প্রতি মাসে নিয়ম করে একবার ওজন মাপাই। ওজন যদি ৫৫ কেজির বেশি হয়, তাহলে খাবারের প্রতি আরো বেশি সচেতন হই।
অবসর কাটান কিভাবে?
অবসরে বসে না থেকে নতুন নতুন বই পড়ি। প্রচুর ছবি দেখি। আর নানা ধরনের গান শুনি। সংসারের কাজও কিছুটা গুছিয়ে নিই।
কথা বলেছেন : মাসিদ রণ
প্রোফাইল
পুরো নাম : শারমিন নাহার লাকী
ডাক নাম : লাকী
উচ্চতা : ৫ ফুট ৫ ইঞ্চি
ওজন : ৫৮ কেজি
জন্ম : ৩১ ডিসেম্বর




