এম.শাহীন গোলদার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
ইসলামী সমমনা ১২ দলের ডাকে সকাল-সন্ধার হরতাল সাতক্ষীরায় শান্তিপূর্ণ ভাবে পালিত। হরতালের সমর্থনে সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে পিকেটাররা। একই সময়ে সাতক্ষীরা- যশোর সড়কের কদমতলা বাজারে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী সমমনা ১২ দলের কর্মীরা। অন্যদিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাকালের মোড়ে সড়কে বিদ্যুতের খুটি ফেলে পিকেটিং করে হরতাল সমর্থকরা । এছাড়া সাতক্ষীরা অভ্যন্তরে সকল প্রকার যান-বাহন চলাচল বন্ধ রয়েছে।বিভিন্ন স্থানে পুলিশ ও পিকেটারদের ধাওয়া –পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পিকেটাররা শহরের সবকটি প্রবেশ মুখে পিকেটিং করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।




