Friday, 24th May, 2013, 11:26 PM

শ্রীলংকা সফরে নেই সাকিব!

image_398_55497বাঁ-পায়ের ‘শিন বোনে’-শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হচ্ছে বাংলাদেশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ফলে আসন্ন শ্রীলংকা সফরে দলের সঙ্গে থাকতে পারছেন না তিনি। কারণ অস্ত্রোপচার হলে তাকে বিশ্রামে থাকতে হবে। তাই শ্রীলংকা সফরে যাওয়া হবে না সাকিবের। বিশেষ করে চোটের কারণে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও খেলা হয়নি এই বাঁহাতি অলরাউন্ডারের। এদিকে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্কট বার্নের পরামর্শ নিতে গত বুধবার রাতে দেশ ছেড়েছিলেন সাকিব। শুক্রবার সিডনিতে পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট দেখে ডা. বার্ন অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। এ ব্যাপারে শনিবার তিনি জানান, ‘কাল (সোমবার) নাগাদ অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত হবে। কারণ আমরা আগামী বৃহস্পতিবারের মধ্যে সাকিবের অস্ত্রোপচার করাতে চাই। তাছাড়া ডা. বার্ন আমাকে বলেছেন, পুরোপুরি সুস্থ হতে সাকিবের অস্ত্রোপচার প্রয়োজন। শিন বোনের চোটের কারণে সাকিব তিন ধরনের সমস্যায় ভুগছেন। একটি থেকে পুরোপুরি সেরে উঠতে তার অস্ত্রোপচার লাগবে বলে অস্ট্রেলিয়ার বিশেঞ্জ চিকিৎসক আমাকে জানিয়েছেন।’ অস্ত্রোপচার হলে আসন্ন শ্রীলংকা সফরে থাকতে পারবেন না সাকিব। এমনকি কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বাঁহাতি এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে আমি বিষয়টি বোর্ড সভাপতি নাজমুল হাসানকে জানিয়েছি। সাকিবের সঙ্গেও আমার কথা হয়েছে। বিষয়টির স্থায়ী সমাধানে সাকিবও অস্ত্রোপচার করাতে চান। আর অস্ত্রোপচারের পর তাকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’ আগেই সাকিবের বাঁ-পায়ের শিন বোনে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাছাড়া অন্য দুটি সমস্যা সমাধানের জন্য শনিবার বায়োমেকানিক্যাল পরীক্ষা হবে বলে জানিয়েছেন ডা. দেবাশীষ। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের এবং ডা. বার্নের পর্যবেক্ষণে কোনো পার্থক্য নেই। সাকিবের চোট ব্যবস্থপনা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে প্রতিটি সিরিজের আগে তাকে নিয়ে অনিশ্চয়তার চেয়ে অস্ত্রেপচারে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠাই সবচেয়ে ভালো।’যাযাদি।

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293