Tuesday, 21st May, 2013, 4:01 AM

যুক্তরাষ্ট্রে তুষারঝড়, মধ্য-পশ্চিমাঞ্চল বিপর্যস্ত

usa-2-2তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল। কানসাস, কলোরাডো এবং ওকলাহোমা অঙ্গরাজ্যের জনজীবন স্থবির হয়ে পড়েছে। তুষার ঝড়ের কবলে এ পর্যন্ত দুই জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত তুষার ঝড়ে এসব অঙ্গরাজ্যে কোনো কোনো স্থানে এক ফুটেরও বেশি বরফের স্তর জমেছে বলে মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে কানসাসের ব্যস্ততম বিমানবন্দর। তিন শতাধিক ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। নাগরিকদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন কানসাসের গভর্নর স্যাম ব্রাউনব্যাক।
সূত্র : বিবিসি।

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293