Tuesday, 18th June, 2013, 10:44 PM

মৌলভীবাজারের সেই ফারাবী চট্রগ্রামে গ্রেফতার,আনা হচ্ছে ঢাকায়

download (5)জিবিনিউজ বিশেষ প্রতিবেদন:

ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানো ইমামকে ফেইসবুকে হত্যার হুমকিদাতা শাফিউর রহমান ফারাবীকে আটক করা হয়েছে।ব্লগার রাজিব হায়দারের জানাযার ইমাম ড. ইমাম উদ্দিনকে হত্যার হুমকিদাতা ফারাবীকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  সোমবার ভোরে হাটহাজারী থানা পুলিশ তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে এখনো পর্যন্ত তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয়ে পৌঁছায়নি বলে জানা গেছে।

এই ফারাবী আগেও হিজবুত তাহরীরের সাথে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা শহরের সৈয়ারপুর এলাকার একটি বাসা থেকে র‌্যাব-৯ এর হাতে আটক হয়েছিলেন।তার পিতা মৌলভীবাজার জেলা সদরে কর্মরত একজন সরকারী কর্মকর্তা।

রোববার রাত আটটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  এলাকা থেকে ফারাবীকে গ্রেপ্তার করা হয়।শাফিউর রহমান ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি চবি দুই নম্বর গেইটসংলগ্ন একটি মেসে থাকতো। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়।ফেসবুকে ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানো ইমামকে হত্যার হুমকির ঘটনায় ফারাবীকে আটক করা হয়েছে।এছাড়া তিনি চবিতে হিজবুত তাহরীরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন পুলিশ জানিয়েছে।

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293