Wednesday, 19th June, 2013, 9:37 AM
» « গোপালগঞ্জে জেলা প্রশাসনের কর্মচারীদের কর্ম বিরতি পালন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ » « প্রেস বিজ্ঞপ্তি:২০ জুন চকরিয়ার বিএমচর ইউনিয়নে নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রমে বাজেট বরাদ্দ বিষয়ক উম্মুক্ত বাজেট সভা » « কালিগঞ্জে পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলা: আসামি ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ,ভাঙচুর » « মিলানে ইউরো বিডি নিউজ এর ফ্যামিলি ডে বনভোজন সমাপ্ত » « নবনির্বাচিত সিলেট সিটি মেয়র ও কাউন্সিলাদের প্রতি কনজারভেটিব প্রার্থী মিনা রহমানের অভিনন্দন » « পরিবেশ বিপর্যয়-কৃষিপণ্যের ব্যাপক ক্ষতি সরকারের অনুমতি ও লাইসেন্স ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চলছে ২৮টি ইটভাটা » « দেলদুয়ার প্রেসক্লাবের সম্পাদক ও সহ-সম্পাদক বহিষ্কার » « কারাবন্দী জুবায়ের-এর বাসায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী » « সিরিয়া প্রসঙ্গে ইরানের সঙ্গে আলোচনা করুন: লন্ডন মেয়র জসনস » « আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাকিব আবার সেরা অলরাউন্ডার

মুকুলে ভরে গেছে আমবাগান

image_1162_327108তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেহেরপুরের আম্রকাননে মুকুল ফুটতে শুরু করেছে। আমের মুকুলের ম-ম গন্ধে ভরে উঠেছে চারদিক। মধু আহরণে আসা মৌমাছিদের গুনগুন গানে বাগানগুলোতে সৃষ্টি হয়েছে মাদকতাময় আবেশ। ঐতিহাসিক মুজিবনগর আমবাগানের গাছগুলোও মুকুলে মুকুলে ভরে গেছে। কয়েকটি গাছে আমের গুটিও এসেছে।
সরেজমিনে মেহেরপুরের বিভিন্ন গ্রামের আমবাগান ও আমচাষি এবং জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার গতবারের চেয়ে মুকুল বেশি এসেছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে, তা হলে আম উৎপাদন ভালো হবে। মেহেরপুর জেলায় প্রায় সাত হাজার হেক্টর জমিতে আমের বাগান আছে। নতুন নতুন বাগানও তৈরি হচ্ছে। যদিও নতুন নতুন আমবাগান তৈরির কারণে চাষাবাদের জমি কমে যাচ্ছে।
আমচাষি সোহরাব হোসেন জানান, এবার তিনি ছোটো-বড় মিলে ৯টি আমের বাগান কিনেছেন প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে। এসব বাগানে আমগাছের মুকুল ধরে রাখতে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্র্রে করছেন। তিনি জানান, তাঁর ৯টি বাগানে ২০ লাখ টাকার আম বেচা-কেনা হবে।
আমচাষি ইদ্রিস আলী জানান, তিনি পাঁচ বিঘার আমের বাগানটি প্রতি বছর মুকুল আসার আগেই বিক্রি করে দেন। এবার নিজেই বাগান পরিচর্যা করছেন। সদর উপজেলার আমবাগান ক্রেতা হাফিজুর রহমান জানান, মুকুল আসার আগেই তিনি প্রতিটি আমবাগান এক থেকে তিন বছরের জন্য কিনে নেন। কারণ আমের ফলন কম (অফ ইয়ার) বা বেশি (অন ইয়ার) হয়। এক বছর আম হলে পরের বছর আম হয় না। এ জন্য লোকসান বাঁচাতে তিন বছরের জন্য বাগান কেনেন। হাফিজুরের ১২টি বাগান কেনা আছে। এবার দু-একটি বাগান ছাড়া প্রতিটি বাগানেই মুকুল আসছে পর্যাপ্ত। তিনি জানান, এখন আমের মুকুল থেকে গুটি আসার সময়কাল চলছে। এ সময় বৃষ্টি হলে গুটি ঝরে যাবে। গুটি ঝরে গেলেই বাগানে লোকসান হবে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, রাজশাহী আমচাষের জন্য খ্যাত হলেও সুস্বাদু আমের জন্য মেহেরপুর খ্যাত। এখানকার মাটির গুণে হিমসাগর, লেংড়া, বোম্বাই, তিলি বোম্বাই ইত্যাদি জাতের আম খুবই সুস্বাদু। জেলায় সাত হাজার হেক্টর জমিতে আমের বাগান আছে বলে তিনি জানান। তিনি আরো জানান, ব্রিটিশ শাসনামলে তৈরি মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে এক হাজার ২০০ আমগাছ আছে। ওই বাগানে এক হাজার ২০০ আমগাছ এক হাজার ২০০ জাতের। এ ছাড়া মহাজনপুর আমবাগান, নায়েব বাগান, মোক্তার বাগান ও প্রাচীন বাগানও আছে। এসব বাগানের আম খুবই সুস্বাদু।তানিয়া লাবণ্য।

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293