আলম হোসেন,বেলজিয়াম :বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বি.এন.পির) ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্নাঙ্গ মহাসচিব হিসাবে দেখতে চায় বেলজিয়াম বি.এন.পি।২৪শে ফেব্রুয়ারী রোজঃরবিবার বেলজিয়ামের স্থানীয় সময় সকাল ১২টা,বাংলাদেশ সময় বিকাল ৫টায় বেলজিয়াম বি.এন.পির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেলজিয়াম বি.এন.পির সভাপতি সানোয়ার আলী ছিদ্দিক উপস্থিত সাংবাদিকদের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমীরের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেন।সানোয়ার আলী ছিদ্দিক বলেনঃযেটুকু সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তাতে দল পরিচালনার ক্ষেত্রে তিনার যোগ্যতার এতটুকু কমতি দেখা যায়নি।বরং আন্দোলন সংগ্রামে র্ধৈয ও বুদ্ধিমওার সাথে মির্জা ফখরুল দলীয় র্কায্ক্রমকে আরও গতিশীল করতে সমর্থ হয়েছেন।এছাড়া বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব একজন অত্যন্ত উদার ও ভাল মনের মানুষ।তাই সার্বিকভাবে তাকে মহাসচিব করার জন্য বেলজিয়াম থেকে তিনার প্রতি সমর্থন অব্যাহত থাকবে।এ সবদিক দিক বিবেচনায় আসন্ন কাউন্সিলে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্নাঙ্গ মহাসচিব দেখার পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেলজিয়াম বি.এন.পির সাধারন সম্পাদক সাইদুর রহমান লিটন,সাংগঠনিক সম্পাদক মাইকেল ইকবাল বাবু,সহসভাপতি খলিল ইব্রাহিম,নাসির উদ্দিন,মনোয়ার হোসেন মুন্না,আলী জাহাঙ্গীর,সাজা মিয়া,টি.এম.ওয়ারেছ বাচ্ছু,যুগ্ন সম্পাদক তছু মিয়া,ছিদ্দিকুর রহমান,সানুর আলী,সহসাংগঠনিক শ্যামল আহমদ,অর্থসম্পাদক বুরহান উদ্দিন,দপ্তর সম্পাদক আলম হোসেন,প্রচার সম্পাদক দোলন মিয়া,বি.এন.পি নেতা ফিরোজ আহমদ,কয়েছ আহমদ,আ.ন.ম.মহসিন,সাইদুর রহমান,ছাদিকুর রহমান,আহমদ চৌঃ,উজ্জল মিয়া।




