Wednesday, 19th June, 2013, 2:44 PM

ব্লগে অমর্যাদাকর মন্তব্যের প্রতিবাদ বিএনপির

43571_bnpঅনলাইন ব্লগ ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কতিপয় ব্লগার ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও  সাহাবীদের নিয়ে অমর্যাদাকর মন্তব্য করছে অভিযোগ করে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এক বিবৃতিতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রিজভী আহমেদ দলের পক্ষ থেকে এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, কতিপয় ব্লগার আল্লাহ, রাসুল ও ইসলাম ধর্ম সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও মন্তব্য করে ইন্টারনেটে পোস্ট করেছে তা কেবল উন্মার্গগামী ও বিকৃত মানসিকতার ব্যক্তিদের পক্ষেই সম্ভব- যা দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধে যে আঘাত হেনেছে, তা হীন উদ্দেশ্যপ্রণোদিত ও গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করে বিএনপি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানুষ কখনই আল্লাহ ও রাসুলের অমর্যাদা ও অবমাননা মেনে নেয় না। বিবৃতিতে বলা হয়, এদেশে ধর্ম-সাধনা আবহমান সমাজে একটি বিশেষ গুরুত্ব বহন করছে। প্রত্যেক ধর্ম সম্প্রদায় সৃষ্টিকর্তা ও সৃষ্টিকর্তার বাণী বাহকদের প্রতি এক বিশুদ্ধ ভালোবাসা ও গভীর আবেগ দ্বারা সম্পর্কযুক্ত থাকে। সেই নিবিড় আবেগকে আঘাত করলে জনগোষ্ঠীর মধ্যে প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস এদেশের মাটির গভীরে প্রোথিত। তাই কোন ব্যক্তি বা গ্রুপ সেই বিশ্বাসকে হেয় করলে দেশের ধর্মীয় মূল্যবোধকেই চরম অসম্মান ও আঘাত করা হয়। এ ব্যাপারে সরকারের সমালোচনা করে বিএনপি বলেছে, সরকার সামান্য সমালোচনা, বিরোধী মত ও কোন ধরনের মুক্ত চিন্তাকে বরদাস্ত করে না। সরকারের নির্দেশে বিটিআরসি ইউটিউবসহ অনেকগুলো ব্লগ ও পেজ বন্ধ করে রেখেছে। অথচ ইসলামের বিরুদ্ধে কুৎসা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অব্যাহত রয়েছে। আর ‘ধর্মবিরোধী’ এ প্রচারে সরকারের ‘প্রচ্ছন্ন মদত’ রয়েছে। বিবৃতিতে আল্লাহ, মহানবী (স:), তার সাহাবীবৃন্দ ও ইসলাম ধর্ম সম্পর্কে অনলাইন ব্লগ ও সামাজিক ওয়েবসাইটে কতিপয় ব্লগারদের করা অরুচিকর, কুৎসিত ও অসভ্য মন্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানানো হয়।

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293