Saturday, 25th May, 2013, 9:07 AM

বাগেরহাট প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত

এস এম ইকবাল হোসেন বিপ্লব  বাগেরহাট : প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মো: আজাদুল হক সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের রেলরোডস্থ তাকে মারপিট করে। এ হামলার ঘটনায় বাগেরহাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষিদের শাস্তি দাবী করেন। আহত আজাদুল হক জানান, প্রতিদিনের মত রেলরোডস্থ একটি চায়ের দোকানে পত্রিকা পড় ছিলাম। বেলা সাগে ৯ টার দিকে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার ইদ্রিস আলী দলীয় কর্মসুচী বিষয়ে আমাকে শ্রমিকলীগ কার্যালয়ে ডেকে নিয়ে যায়। কার্যালয়ে ঢোকা মাত্রই কোন কিছু বুঝে ওঠার আগেই ৪/৫ জনে এলোপাথারী মারপিট শুরু করে।##

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িসহ পৃথক হামলায় আহত ৪
শনিবার গভীর রাতে বাগেরহাট শহরের পিসি কলেজ এলাকায় বিএনপির নেতা নিয়াজ হোসেন শৈবালের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রাত ২ টার দিকে ধারালো অস্ত্র নিয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে দরজা,জানালা ভাংচুর ও বিক্ষিপ্ত ভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। এদিকে রাত ১২ টার দিকে শহরের পুরাতন বাজার ও সরুই এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বাবুল (৪৫) ফয়সাল (২২) আাকিক (১৯) ও নাজমূল হক (৫০) জখম হয়। তাদেরকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে একই রাতে সরুই এলাকায় জিটিএফসি নামের একটি মাদ্রাসায় হামলা চালায়।

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293