Saturday, 25th May, 2013, 8:50 PM

ফ্লু ভাইরাসের নতুন ঔষধ

downloadমানুষের অতি পরিচিত একটি রোগ হলো ফ্লু ভাইরাসের সংক্রমণ। সম্প্রতি বিজ্ঞানীরা এক নতুন ঔষধ আবিষ্কারের কথা জানিয়েছেন, যা বর্তমানের প্রচলিত ঔষধের চেয়ে ফ্লু ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে অধিক কার্যকর।

সম্প্রতি জার্নাল সায়েন্স এক্সপ্রেস জানিয়েছে, সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির ভাইরোলজিস্ট মাসাহিরো নিকুরা ও তার ছাত্র নিকোলে ব্যান্স ফ্লু ভাইরাসবিরোধী এই নতুন ঔষধ আবিষ্কার করেছেন। ফ্লু ভাইরাস সাধারণত খুব দ্রুতগতিতে মানবদেহে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে থাকে। কিন্তু আবিষ্কৃত বিশেষ ঔষধ ফ্লু ভাইরাসের এই বিস্তার প্রতিরোধ করতে পারে। এক্ষেত্রে প্রচলিত ঔষধের চেয়ে এর ক্ষমতা বেশি।

গবেষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লু ভাইরাসে সংক্রমিত মানুষের দেহের সুস্থ কোষগুলো রক্ষায় ভূমিকা রাখে এই নতুন ঔষধ।

এই বিষয়ে গবেষক নিকুরা বলেন, “আমাদের আবিষ্কৃত নতুন ঔষধ ফ্লু ভাইরাসের বিস্তার রোধ করতে সক্ষম। ফলে বর্তমানে যেসব ঔষধ ব্যবহৃত হয়, সেগুলোর চেয়ে এটি অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশা করছি।”

তবে এক্ষেত্রে আরো বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

আইএএনএস ও জিনিউজ অবলম্বনে।

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293