Friday, 24th May, 2013, 2:30 PM
» « ঢাকার বাতাসে মিশে থাকে শত শত ‘নিশিকন্যা’র বেঁচে থাকার অভিলাষ! » « লন্ডনেই শেষ শয্যায় শায়িত হচ্ছেন সাংবাদিক লেলিন গনি » « তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের সংবাদ সন্মেলন » « লন্ডনে স্ত্রীকে খুন করে ভারতে আটক সিলেটের যুবক » « আসিফ নজরুলকে প্রাণনাশের হুমকি » « প্রসঙ্গ তারেক রহমান » « গোপালগঞ্জে নসিমন-করিমন ও বাস শ্রমিকদের দ্বন্দের জের ধরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ৩য় দিনের মত বাস চলাচল বন্ধ » « এম এ মালিকের ক্ষমা প্রার্থনা,জবাবে নিরুত্তর তারেক রহমান,তারেক রহমানের সভার টুকিটাকি » « লন্ডনে ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দের জরুরি বৈঠক :শান্তি বজায় রাখার আহবান » « ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন শেখ হাসিনা

‘ফারাক্কা বাঁধ’ নিয়ে বিব্রত সৌরভ

modhekhaney-chorমধ্যিখানে চর’ নামের একটি তথ্যচিত্র বানিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন কলকাতার পরিচালক সৌরভ ষড়ঙ্গী? এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবের ফোরামে গত শনিবার তথ্যচিত্রটি প্রদর্শিত হয়। ভারত-বাংলাদেশ সীমান্তে জেগে ওঠা একটি চর নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি?বার্লিনের পস্টডামাপ্লাট্‌েসর সিনেমেক্সে শনিবার রাত দশটায় ‘মধ্যিখানে চর’র প্রদর্শনীর সময় পুরো হল ভর্তি ছিল দর্শকে? প্রদর্শনীর পর পরিচালক সৌরভ ষড়ঙ্গীকে প্রশ্নবাণে জর্জরিত করেন দর্শকরা? ছবিতে তিনি দেখিয়েছেন ফারাক্কা বাঁধকে? এই বাঁধ কেন তৈরি করা হয়েছিল? এক দর্শক প্রশ্ন ছুঁড়ে দেন সৌরভকে? ব্যক্তিগতভাবে সৌরভ মনে করেন না, যে এই বাঁধ যেখানে তৈরি করা হয়েছে, সেটি আসলে সঠিক জায়গা? পাশাপাশি তিনি ভারত-বাংলাদেশ সম্পকের্র মাঝে ফারাক্কার কুপ্রভাবের কথা স্বীকার করলেন? জানালেন, পানি বণ্টনের যে চুক্তি দু’দেশের রাজনৈতিক মহল করেছে, সেটা আসলে বাস্তবে ঠিকভাবে কাজ করে না? কেননা, বাঁধের অনেক গেট অকেজ?
একইভাবে শুধু ভারতের অংশে দৃশ্যায়ণের জন্যও প্রশ্নের মুখে পড়েন সৌরভ? তিনি তখন এই তথ্যচিত্রকে কোন প্রতিবেদন হিসেবে না দেখার অনুরোধ জানান? তাঁর কথা হচ্ছে, সীমান্তের উভয় পাশের গল্প একই রকম? যেকারণে তিনি দ্বিতীয় পাশটা আর তুলে ধরতে চাননি? কেননা, এটা কোন সীমান্তভিত্তিক প্রতিবেদন নয়, এটা সেখানকার জনজীবনের বাস্তব চিত্র? পাশাপাশি সীমান্তভিত্তিক গরু, চাল, ফেনসিডিল চোরাচালানের বিভিন্ন বিষয় উঠে এসেছে তথ্যচিত্রে? যদিও সীমান্তের এসব বিষয় তাঁর তথ্যচিত্রের মূল লক্ষ্য নয়?
সৌরভ জানান, অন্যান্য চরের সঙ্গে ‘মধ্যিখানে চর’ গল্পের খানিকটা অমিল আছে? এই চর গড়ে উঠেছে গঙ্গার বুকে? যে গঙ্গা ভারত-বাংলাদেশের কিছু অংশের সীমান্ত নির্ধারণ করে দিয়েছে? কিন্তু নদীর ভাঙন সীমান্তকে নির্দিষ্ট জায়গায় আটকে রাখেনি? ভাঙনের কারণে গৃহহীন হয়েছেন অনেক মানুষ? একসময় তাদের বুকে আশা জাগিয়েছে একটি চর? গঙ্গার বুকে গড়ে ওঠা চরটিকে তারা নতুন আবাস হিসেবে বেছে নেন? কিন্তু জটিলতা শুরু হয় চরের মালিকানা নিয়ে? বাংলাদেশ-ভারত উভয়ের অধিকার রয়েছে চরের উপর? তাই নদীর বুকে জেগে ওঠা চরের মাঝখান থেকে প্রতীকী সীমান্ত দাঁড় করিয়ে দেওয়া হয়? দুই দিকে যার পাহারায় নিয়োজিত ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষীরা?
এ তথ্যচিত্রটির মূল নায়ক এক কিশোর? নাম রুবেল? এই রুবেল দারিদ্র্যের চাপে ১৬ বছর বয়সে লেখাপড়া বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে? সিনেমেক্সের এক দর্শক রুবেলের এই সিদ্ধান্তে হতাশ হন? প্রদর্শনী শেষে তাই তিনি অনুরোধ করেন সৌরভকে, যাতে রুবেলের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেওয়া হয়? তিনি চান রুবেল আবারো বই হাতে তুলে নিক? আর এজন্য সব ধরনের সহায়তা করতে চান জার্মান এই সেবিকা?

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293