Wednesday, 19th June, 2013, 11:39 AM

গ্রামীন ফোন বাংলাদেশ প্রিমিয়ারলীগ

GOPLবাদল সাহা, গোপালগঞ্জ :গ্রামীন ফোন বাংলাদেশ প্রিমিয়ারলীগের খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফেনী সাকার ক্লাবের মধ্যেকার খেলা ০-০ গোলে ড্র হয়েছে। ফলে ঘরের মাঠের শেষ খেলায়ও জিততে পারলো না মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের ৪ মিনিটে মুক্তিযোদ্ধার কাঞ্চনের তীব্র শর্ট সকার ক্লাবের গোলরক্ষক আল-আমিন ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন। খেলার ১১ মিনিটে কর্ণার থেকে মুক্তিযোদ্ধার কাঞ্চনের বাঁকানো শর্ট সতীর্থ খেলোয়াড়রা হেড করার আগেই সকার ক্লাবের গোলরক্ষক লাফিয়ে দলকে রক্ষা করেন। খেলার ২১ মিনিটে সকার ক্লাবের নাইজেরিয়ান ফরোয়ার্ড এন্টোনি জড়ালো শর্ট মুক্তিযোদ্ধার গোলরক্ষক মোঃ আলী ঝাঁপিয়ে পড়ে গোলরক্ষা করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মুক্তিযোদ্ধার কাঞ্চনের ফ্রি-কিক থেকে সতীর্থ লিটন হেড করলে সকার ক্লাবের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে গোল বাঁচান।

খেলার দ্বিতীয়ার্ধে ৮ মিনিটে মোঃ ইউসুফ ও নাইজেরিয়ান মিটফিল্ডার জোসেফ সকার ক্লাবের গোলরক্ষক আল-আমিনকে একা পেয়েও গোলে শর্ট করতে ব্যর্থ হয়। খেলার ১০ মিনিটে মুক্তিযোদ্ধার কাঞ্চনের ফ্রিকিক থেকে সতীর্থ ডাললিংন্টন হেড করলে সামান্যের জন্য বল লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার ৩৮ মিনিটে মুক্তিযোদ্ধার কাঞ্চনের কর্ণার থেকে ডাললিংটন হেড করলে সকার ক্লাবের গোলরক্ষক নিশ্চিত গোল রক্ষা করেন। খেলার ৪০ মিনিটে মুক্তিযোদ্ধার মিডফিল্ডার যোসেফের তীব্র শার্ট নিশ্চিত গোলের হাত থেকে সকার ক্লাবের গোলরক্ষক আল-আমিন রক্ষা করেন। এর আগে সাবেক বিচারপতি শামসুল হুদা মানিক এ খেলার উদ্ধোধন করেন ও খোলোয়াড়দের সাথে পরিচিত হন। #

 

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293