জিবিনিউজ রির্পোট:সংগীতের জমজমাট লড়াইয়ে ক বিভাগে হৃদিতা এবং খ বিভাগে প্রেরনা জিতেছে প্রথম পুরষ্কার
ইতালীতে এনটিভি অংকুরের জাকজমক গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত- ফারহানা জামান:
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এনটিভি অঙ্কুর ২০১৩ নামে ছোটদের চিত্রাংকন এবং সংগীত প্রতিযোগিতার আয়োজনের গ্রান্ড ফাইনাল এবং পুরস্কার বিতরনী শেষ হয়েছে।
১৭ ফেব্রুয়ারী ২০১৩ রবিবার বিকেল ৫টায় রোমের সুবিশাল হল তিয়াত্রো সান লুকা হলে
(রবের্তো মালাতেস্তা – গীর্জার হল) এই আয়োজনে প্রবাসীগন সপরিবারে উপভোগ করেন।
অনুষ্ঠানের শুরুতে মোমবাতি হাতে নিয়ে শিশু কিশোরদের সম্মিলিত কন্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটি দিয়ে শুরু হয় মূল আয়োজন। এর পওে মঞ্জে আসেন প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত শাহদৎ হোসেন এবং বিশেষ অতিথি এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী সাবরিনা হোসেইন ্ও পরিচালক মোস্তফা সারোয়ার।
বাংলা প্রেস ক্লাব, বিএনপি ইতালী, মহিলা দল, জাসদ, মহিলা সমাজ কল্যান সমিতি, মহিলা সমিতি, নারায়নগঞ্জ জেলা সমিতি, মাসিক স্বাধীন বাংলাসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাবরিনা হোসেইনকে ফুলের শুভেচ্ছা জানান।
স্বাগত বক্তব্যে প্রধান নির্বাহী সাবরিনা বলেন ইতালীতে বাংলা সংস্কৃতির চর্চা এতো ব্যাপক তা এখানে না আসলে কখনও জানা হতো না। এনটিভি অঙ্কুর আজকে যে দৃষ্টান্ত স্থাপন করলো তা একটি মাইল ফলক হয়ে থাকবে। এনটিভি অঙ্কুর শিশু কিশোরদের সংস্কৃতি চর্চার একটি প্লাটফর্ম। এখান থেকে শিশুকিশোররা তারা তাদের সুপ্ত প্রতিভা বিকশিত এর মাধ্যমে বিশ্বব্যাপী তাদের প্রতিভার আলোয় আলোকিত করবে। সবসময়ই এনটিভি অঙ্কুরের এ উদ্যোগ অব্যাহত থাকবে বল্ েজানান এনটিভির প্রধান নির্বাহী।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি লালন করে এনটিভির অংকুর ইতালীর মাটিতে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার।তিনি এই আয়োজনের ভ’য়সী প্রশংসা করেন।
এনটিভি ইউরোপের পক্ষ থেকে আয়েবা পদক প্রাপ্ত প্রবীন সাংবাদিক লুৎফর রহমান এবং সম্প্রতি বাংলাদেশ সরকারের ঘোষিত অর্থনৈতিক অবদানের জন্য সিআইপি হিসেবে নির্বাচিত ব্যবসায়ী দুই সহোদর ইদ্রিস ফরাজী এবং জাহাংগীর ফরাজীকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এর পর পরই শুরু হয় সংগীতের গ্রান্ড ফাইনাল পর্ব। গ্রান্ড ফাইনালের বিচারক ছিলেন রোমের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব তাহের ভাই, বোলোনিয়া থেকে আগত বিচারক বিপ্লব এবং পিসা থেকে আগত সংগীত শিল্পী রতœা ভ’ইয়া।
আকর্ষনীয় এই পর্বে জমজমাট লড়াইয়ে ক বিভাগে প্রেরনা মন্ডল এবং খ বিভাগে হৃদিতা রহমান খান সেরা কন্ঠ শিল্পী হিসেবে নিবাচিত হয়। বিচারকদেও সরাসরি উন্মুক্ত মার্কিং এই প্রক্রিয়া অভিভাবক এবং অতিথিদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষন করে। সংগীতে ক বিভাগে অর্পিতা শিকদার ২য় এবং অর্নব ্ও আস্থা দেবী যৌথভাবে ৩য় স্থান লাভ করে। খ বিভাগে বর্ষা দেবী ২য় এবং মালিহা ৩য় স্থান লাভ করে।
এর পরে একুশ নিয়ে প্রদর্শন করা হয় লায়লা ফ্যাশনের সৈজন্যে মিলভার পরিচালনায় বিশেষ ফ্যাশন শো। মাধবী পরিবেশন করে যথারীতি মনোমুগ্ধকর নৃত্য। বাংলা টিভির শ্ওান আহমেদ একুশের ইতিহাস নিয়ে ছোট্ট কথা মালা দিয়ে সবাইকে আকৃষ্ট করেন। সাংবাদিক রিয়াজ হোসেন আগত অতিথিদের পরিচয় করিয়ে দেন।
সংগীত বিভাগে গ্রান্ড ফাইনালে বিজয়ীদের জন্য সেফলিংক এবং সনিক ট্রাভেলস এর সৌজন্যে রোম-ঢাকা-রোম বিমান টিকেট হৃদিতার হাতে তুলে দেন দুই কর্নধার ফিরোজ খান এবং কাজী শাহেদ, পপুলার ট্রাভেলস এর সৌজন্যে রোম-লন্ডন-রোম বিমান টিকেট প্রেরনার হাতে তুলে দেন ইকরাম ফরাজী।
এছাড়া সুলতানা ফ্যাশন এবং লায়লা ফ্যাশন বিজয়ীদের হাতে বিশেষ গিফট প্যাক তুলে দেন। তাজমহল রেষ্টুরেন্ট বিজয়ী ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদেও বাবা মা সহ বিশেষ ডিনার পুরষ্কার তুলে দেয়।
বিজয়ীরা এনটিভিতে বিশেষ সংগীত অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ ছাড়্ওা ছায়া প্রোডাকশনের অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ পাবেন।
চিত্রাংকনে ক বিভাগে পবিত্র পাল, উদিতা মন্ডল ্ও খান রাইদা লুবাবা যথাক্রমে ১ম, ২য় ্ও ৩য় স্থান এবং খ বিভাগে মতিউর রহমান মাহি, ফাহমিদ আহমেদ ্ও তারিকুল ইসলাম যথাক্রমে ১ম, ২য় ্ও ৩য় স্থান লাভ করে। বিজয়ীরা শীঘ্রই সমাজসেবক এবং ব্যবসায়ী আবদুর রাজ্জাকের সৌজন্যে চিত্রশিল্পী উত্তম কুমার এর পরিচালনায় ষ্পেশাল ্ওয়ার্কশপে অংশগ্রহনের সুযোগ। গত শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হ্ওয়া চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু কিশোর অংশগ্রহন করে। ১ ঘন্টা ৩০ মিনিট সময়সীমার মধ্যে ভাষা এবং একুশকে নিয়ে নানা ধরনের রংয়ের মাধুরী দিয়ে চিত্রাংকন করে আমাদের এই প্রবাসী প্রজন্ম। চিত্রাংকনে বিচারকদের দায়িত্ব পালন করেন প্রবাসী জনপ্রিয় চিত্রশিল্পী উত্তম কুমার কর্মকার, ইতালীয়ান চিত্রশিল্পী লোরেত্তা সুরিকো এবং বাংলা প্রেস ক্লাব ইতালীর সভাপতি খান রিপন। এ সময় বিচারকদের পক্ষে চিত্রশিল্পী উত্তম কুমার কর্মকার উপস্থিত থেকে প্রধান অতিথির সাথে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইতালী আ্ওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজী, ইতালী বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন জসিম, ইতালী আ্ওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবালএবং ইতালী বিএনপির সাধারন সম্পাদক আশরাফুল আলম, সাংবাদিক সমিতি এনআরবিজাই এর সভাপতি ইকবাল হোসেন, ধুমকেতু কর্নধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এনটিভি অঙ্কুর ২০১৩র আয়োজক এবং পরিচালক এনটিভি ইতালী প্রতিনিধি একে জামান সকলের প্রতি অনুষ্ঠান আয়োজনে সহযোগীতা করার ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনটিভি অংকুর ২০১৩ আয়োজনের পৃষ্ঠাপোষক ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী, জনতা এক্সচেঞ্জ কোম্পানী, রয়েল এক্সচেঞ্জ কোম্পানী, পপুলার ট্রাভেল্স এন্ড ট্যুরস, সনিক এবং সেফলিংক ট্রাভেল্স, যমুনা ট্রাভেল্স, পূর্বাচল ইউরো বাংলা সিটি এবং রোম কর্পোরেশন এর প্রধান নির্বাহীগন আয়োজন নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইতালীর মিডিয়াকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু, বাংলা প্রেস ক্লাব ইতালীর সভাপতি এবং দৈনিক প্রবাসী সম্পাদক খান রিপন, বাংলা প্রেস ক্লাব ইতালীর সাধারন সম্পাদক এবং বাংলা টিভির ইতালী প্রতিনিধি শাওন আহমেদ, দৈনিক প্রবাসে প্রতিদিন সম্পাদক ইসতেগফার তৌফিক, দৈনিক যুগান্তর ইতালী প্রতিনিধি জমির হোসেন, দৈনিক ধুমকেতু সম্পাদক আল-আমিন, মাসিক স্বাধীন বাংলার সম্পাদক রিয়াজ হোসেন, দৈনিক প্রথম সকালের সম্পাদক জামিল আলম, প্রতিনিধি লিমন আহমেদ, দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক শহীদ, নিজাম উদ্দিন, বিটু মজুমদার, শিমুল রহমান, সরদার লুৎফর, ছাঁয়া প্রডাকশনের পরিচালক তথা সহ আয়োজক মেহেদী মিথুন ও মহিব হাসান, বিশ্ব সংগীত কেন্দ্র ইতালী প্রধান জাকারিয়াসহ আরো অনেকে ।
এনটিভি অংকুর আয়োজনে মিডিয়া পার্টনারে ইতালী থেকে প্রকাশিত দৈনিক জন্মভুমি, দৈনিক প্রবাসী, দৈনিক প্রতিদিন, দৈনিক ধূমকেতু, দৈনিক বাংলার কণ্ঠ, দৈনিক প্রথম সকাল, মাসিক খোঁজ খবর, মাসিক স্বাধীন বাংলা, মাসিক বাংলার মুখ, মাসিক পূর্ব পশ্চিম, অনলাইনে মিডিয়া আম্ওি পারি ডট কম, জাগো বিডি ডট কম সহযোগীতা করেছে।




