জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৯ ফেব্র“য়ারি তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এবং কর্মসূচি অনুযায়ী ২৬ ফেব্র“য়ারি দেশে ফেরার কথা রয়েছে।বিএনপির আগামী জাতীয় কাউন্সিলের পরই লন্ডনে আসবেন তিনি।বিএনপির নীতিনির্ধারনী একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।যদিও সিঙ্গাপুর থেকে চলতি সপ্তাহেই লন্ডনে আসার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের।
সিঙ্গাপুরে যোগাযোগ করে বিএনপি সূত্রে জানা যায়, বেগম জিয়ার সিঙ্গাপুর থেকে অন্য কোথাও যাওয়ার কর্মসূচি নেই। তিনি সিঙ্গাপুর থেকেই দেশে ফিরে আসবেন। সিঙ্গাপুরে গ্র্যান্ড হায়াৎ হোটেলে অব¯’ান করছেন ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। বিরোধী দলীয় নেতার একান্ত- সচিব এএসএম সালেহউদ্দিন আহমেদ ও গৃহকর্মী কানিজ ফাতেমা তার সঙ্গে রয়েছেন। এছাড়া বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ বেশ কয়েকজন নেতা নিজ উদ্যোগে সিঙ্গাপুরে গেছেন বলে জানা যায়। সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন বিরোধী দলীয় নেতাকে রীতি অনুযায়ী প্রটোকল দিচ্ছে। হাইকমিশনের একজন সিনিয়র কূটনীতিক বেগম জিয়াকে সিঙ্গাপুরে পৌঁছার পর বিমানবন্দরে প্রটোকল দেন।





