Wednesday, 19th June, 2013, 6:22 AM
» « পরিবেশ বিপর্যয়-কৃষিপণ্যের ব্যাপক ক্ষতি সরকারের অনুমতি ও লাইসেন্স ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চলছে ২৮টি ইটভাটা » « দেলদুয়ার প্রেসক্লাবের সম্পাদক ও সহ-সম্পাদক বহিষ্কার » « কারাবন্দী জুবায়ের-এর বাসায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী » « সিরিয়া প্রসঙ্গে ইরানের সঙ্গে আলোচনা করুন: লন্ডন মেয়র জসনস » « আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাকিব আবার সেরা অলরাউন্ডার » « ছাত্রলীগ যুবলীগ দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে না:পার্থ » « রোজার জন্য প্রস্তুত করুন নিজেকে » « লন্ডন মেয়রের চেয়েও জনপ্রিয়তায় পিছিয়ে প্রধানমন্ত্রী » « দ্য গার্ডিয়ান’র প্রতিবেদন-সহিংসতায় বাংলাদেশের নির্বাচন বিঘ্নিত হতে পারে » « কারণ দর্শানো নোটিশের জবাবে দিগন্তের দুঃখপ্রকাশ

আর অ্যাকসিডেন্ট হবে না, মোবাইল অ্যাপ আছে

1359547709I-phoneসম্প্রতি সড়ক দুর্ঘটনার পেছনে একটি বড়ো কারণ যিনি গাড়ি চালান তার অন্যমনস্কতা। কারণ গাড়ি চালানোর সময় ড্রাইভিং সিটে থাকা অনেকেই মোবাইলে কথা বলেন। একবারও ভাবেন না তার একটু অসতর্কতায় হতে পারে কারো মৃত্যু। ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা।
বিশ্বে প্রতি বছর ৬ হাজার মানুষ ফোনে কথা বলতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। সম্প্রতি একটি জরিপে এমন তথ্যই পাওয়া গেছে। মানুষকে যেন নিষিদ্ধ জিনিসই বেশি টানে। মৃত্যুকেও এখন অনেকে তোয়াক্কা করে না। একটি ফোন কিংবা একটি মেসেজে তার কাছে জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ সমস্যা থেকে পরিত্রাণের উপায়ও বের করার চেষ্টা চলছে। তেমনই একটি পদক্ষেপ নেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি অঙ্গনে। বিভিন্ন ধরনের অ্যাপলিকেশন তৈরি করা হচ্ছে। যে অ্যাপলিকেশনগুলো গাড়ি চালানোর সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম।

এটিটি ডটকম
ড্রাইভমোড এ অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করা থাকলে সে নিজ উদ্যোগে সব মেসেজ এবং ফোনগুলোকে গ্রহণ করে চুপ মেরে বসে থাকবে। যিনি মেসেজ করেছেন অথবা ফোন করেছেন তাকে বলে দেবে, ব্যবহারকারী এখন গাড়ি চালাচ্ছেন। একই সঙ্গে যতক্ষণ এ অ্যাপ সক্রিয় থাকবে ততক্ষণ ব্যবহারকারীর ফোনের টাচপ্যাডকে লক করে রাখবে। একান্ত প্রয়োজন হলে গাড়ি থামাতে বাধ্য হবে। আগ্রহীরা (http://www.att.com/gen/press-room?pid=2964) এ ঠিকানায় অ্যাপটি ডাইনলোড করতে পারবেন।

ড্রাইভ সেফলি
এ অ্যাপ মেসেজ, ফোন এমনকি ইমেইলকে ব্লক করবে না। সে ব্যবহারকারীকে মেসেজ বা ই-মেইল জোরে জোরে পড়ে শোনাবে। এমনকি ব্যবহারকারী উত্তর দিতে চাইলে সেটাও সম্ভব। ব্যবহারকারী মুখে উত্তর দিলে সে স্বয়ংক্রিয়ভাবে লিখে জবাব পাঠিয়ে দেবে। আগ্রহীরা (http://www.drivesafe.ly) এ ঠিকানায় অ্যাপটি ডাইনলোড করতে পারবেন।

টেক্সটিকিউশন ডটকম
ব্যবহারকারীর গাড়ির গতির ওপর এ অ্যাপ কাজ করবে। গাড়ি যদি ঘণ্টায় ১০ মাইল বেগে ছুটে, তবে এ অ্যাপ ব্যবহারকারীর মোবাইলের মেসেজ অপশন, ইনকামিং কল এমনকি ইমেইল আসাও বন্ধ করে দেবে। যখনই ব্যবহারকারীর গাড়ির গতি কমে আসবে ঠিক তখনই তার কাজ শেষ। আগ্রহীরা (http://www.textecution.com) এ ঠিকানায় অ্যাপটি ডাইনলোড করতে পারবেন।

ড্রাইভক্রাইব ডটকম
এ অ্যাপে মজার খেলাও বলা যেতে পারে। ব্যবহারকারীর গাড়ি চালানোর দক্ষতার ওপর নম্বর দেবে। এ অ্যাপটি হিসাব করে দেখবে, ব্যবহারকারী কত গতিতে গাড়ি চালিয়েছে, ঠিকমত ট্রাফিক সিগনাল মেনেছে কি না, ফোন কিংবা ইমেইল আসলে সেটা বের করে দেখার চেষ্টা করেছে কি না। এ বিষয়গুলো দেখে গাড়ির চালককে নম্বর দেবে। যদি ব্যবহারকারী নিয়ম মেনে গাড়ি চালান তবে তার জন্য আছে বিশেষ পুরস্কার। এমনকি ভবিষ্যতে নির্দিষ্ট অ্যাপস্টোর থেকে কমদামে অ্যাপ ক্রয় করারও সুযোগ থাকছে। আগ্রহীরা (drivescribe.com) এ ঠিকানায় অ্যাপটি ডাইনলোড করতে পারবেন।

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293