চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গেছে আর্সেনাল। প্রথম লেগে ৩-১ গোলের এই পরাজয়ে খুবই হতাশ গানার্সরা। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে জয় পাওয়ায় দারুন উচ্ছ্বসিত বায়ার্নরা। চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে মঙ্গলবার রাতে মালাগাকে ১-০ গোলে হারিয়েছে পোর্তো।
বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলার ২০ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৭ মিনিটে বায়ার্নকে প্রথমবারের মতো এগিয়ে দেন টনি ক্রস। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার।
৫৫ মিনিটে লুকাস পোডলস্কির গোলে ব্যবধান কমায় আর্সেনাল। ৭৭ মিনিটে মারিও ম্যানজুরিক গোল করে বায়ার্নকে আবারও এগিয়ে দেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। এই জয়ে শেষ আটে এক পা দিয়েই রাখল জার্মান জায়ান্টরা।




