Friday, 24th May, 2013, 2:39 AM
» « দুই-তিনের দিনের মধ্যে আসছে যুক্তরাজ্য বিএনপির কমিটি » « সিলেটে বিএনপি’র প্রার্থী আরিফুল হক » « ব্রীজ ভেঙে দেয়ায় শমশেরনগর- কমলগঞ্জ -শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ » « চট্টগ্রামে নতুন চারটি থানা চালু হচ্ছে » « গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বজ্রপাতে দুই কৃষক ও কৃষি শ্রমিকসহ ৪ জন নিহত; মহিলাসহ আহত-৬ » « আ’লীগকে দ্বিতীয় বার ক্ষমতায় দেখতে চায়না এ দেশের মানুষ বিএনপির জরুরি সভায় সাবেক এমপি হাবিব » « পাইকগাছায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা; এক সপ্তাহে আটক নেই » « চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৩ অনুষ্ঠিত » « Internet to create a bomb! School student at the wrist » « বানিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় ২নং সাব-কমিটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের নিলাম কেন্দ্র স্থাপনে লক্ষে বাগান পরিদর্শন

আমেরিকায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী বৈধতা পাচ্ছেন

 

passportএম এ নুর চৌধুরী,জিবিনিউজ,নিউইয়র্ক থেকে:

যুক্তরাষ্ট্রের ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন দেশটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেট সদস্যদের একটি গ্রুপ।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হিস্পানিক জনগোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাবেই সিনেট সদস্যরা এ পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে ধারণা বিশ্লেষকদের।
সোমবার এক সংবাদ সম্মেলনে সিনেট সদস্যরা দেশটির অবৈধ অভিবাসীদের বৈধ করার একটি পরিকল্পনা প্রকাশ করেন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের চারজন করে মোট আটজন সিনেট সদস্য অবৈধ অভিবাসীদের বৈধ করার প্রস্তাবটি তৈরি করেছেন।
নতুন রাজনৈতিক বাস্তবতা, জনগণের মনোভাবের পরিবর্তন ইত্যাদি অবৈধ অভিবাসীদের প্রতি আইনপ্রণেতাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণ বলে জানিয়েছেন তারা। তবে বিষয়টি খুব সহজ হবে না বলেও জানিয়েছেন তারা। এই দলের অন্যতম সদস্য এ্যারিজোনার রিপাবলিকান দলীয় সিনেট সদস্য জন ম্যাককেইন বলেছেন, ‘রিপাবলিকান পার্টি আমাদের হিস্পানিক জনগোষ্ঠীর সমর্থন হারাচ্ছে।’ এই দলের অপর সদস্য ডেমোক্র্যাট দলীয় সিনেটর চার্লস শুমার এ প্রসঙ্গে জনগণের মনোভাবের পরিবর্তন হয়েছে বলে জানান। তিনি বলেন, চার বছর আগে অভিবাসী প্রশ্নে জনতা ‘সীমান্ত রক্ষার’ ওপর বেশি জোর দিত। এখন তারা সীমান্ত রক্ষার পাশাপাশি অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানে নাগরিকত্ব দেয়ার সুযোগসহ বিস্তৃত সমাধানের পক্ষে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের কোন বিষয়ে একত্রে কাজ করার উদাহরণ বিরল। তাই তাদের এ যৌথ উদ্যোগ অভিবাসী বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে যথেষ্ট হবে বলেই ধারণা করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের নিয়ে কাজ করা গোষ্ঠীগুলোও উদ্দীপিত হয়ে উঠেছে।

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293