Wednesday, 19th June, 2013, 11:47 PM
» « কুষ্টিয়ায় ভিশন-২০২১ বাস্তবায়ন ও আগামী নির্বাচনে করণীয়’ শীর্ষক কর্মিসভায়……. হানিফ » « আশুলিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে গৃহবধূ » « স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে রুমানা ও তার দু‘বছরের শিশু সন্তান জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে » « ঘন ঘন লোড সেডিং গ্রাহক হয়রানির কারণে ক্ষুদ্ধ এলাকাবাসি » « কানসাটে হিন্দু সপ্রদয়ের দশহারা গঙ্গাস্নান উৎসবে মানুষের ঢল » « পাইকগাছায় সুশীলনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত » « সিলেট ছাত্র ও যুব ফেডারেশনের ফুলেল সংবর্ধনা কাঙ্খিত নগর গঠনে নগরবাসীর সহযোগিতা চাই – মেয়র আরিফুল হক চৌধুরী » « মৌলভীবাজারে কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে ও বিষপানে ২ যুবকের মৃত্যু » « ভারতের বসিরহাটে কৈজুরি ক্যাম্পে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত » « শেরপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমিরের পুষ্টিযুদ্ধ

images (2)এবার পুষ্টিযুদ্ধে নেমেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত বলিউড অভিনেতা আমির খান। তিনি ইউনিসেফের অপুষ্টিবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ভারতের শিশুদের পুষ্টিহীনতা দূর করতেই রীতিমতো প্রচারণা চালানো শুরু করেছেন। মিডডের খবরে জানা গেছে, আমির খান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে অপুষ্টির ভয়াবহতা সম্পর্কে ভারতীয়দের সচেতন করতে মাঠে নেমেছেন। তিনি এ প্রচারণার জন্য ১৮টি ভাষায় ৪০টি ছবি নির্মাণ করেছেন। এ প্রসঙ্গে আমির বলেন, ‘বিশ্বের অপুষ্টিতে আক্রান্ত প্রতি তিনজন শিশুর একজন ভারতীয়। শুধু তাই নয়, ভারতের প্রায় ৫০ ভাগ শিশু অপুষ্টিজনিত কারণে মারা যাচ্ছে। অচিরেই আমাদের এই হার কমিয়ে আনার চেষ্টা করতে হবে। আমি আশা করছি, আমার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারব।’ এদিকে ইউনিসেফের এক কর্মকর্তা জানান, সমাজ সচেতন তারকা হিসেবে ভারতে আমির খানের বেশ সুখ্যাতি রয়েছে। তাই তাকেই অপুষ্টিবিষয়ক শুভেচ্ছাদূত করা হয়েছে। অন্যদিকে আমির খান সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ভারতের লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা করেছেন। তিনি অচিরেই লিঙ্গ বৈষম্য নিয়েও কাজ শুরু করবেন। বর্তমানে আমির খানের ‘ধুম-৩’ ছবির শুটিং করছেন।

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293