Wednesday, 19th June, 2013, 3:26 AM
» « পরিবেশ বিপর্যয়-কৃষিপণ্যের ব্যাপক ক্ষতি সরকারের অনুমতি ও লাইসেন্স ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চলছে ২৮টি ইটভাটা » « দেলদুয়ার প্রেসক্লাবের সম্পাদক ও সহ-সম্পাদক বহিষ্কার » « কারাবন্দী জুবায়ের-এর বাসায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী » « সিরিয়া প্রসঙ্গে ইরানের সঙ্গে আলোচনা করুন: লন্ডন মেয়র জসনস » « আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাকিব আবার সেরা অলরাউন্ডার » « ছাত্রলীগ যুবলীগ দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে না:পার্থ » « রোজার জন্য প্রস্তুত করুন নিজেকে » « লন্ডন মেয়রের চেয়েও জনপ্রিয়তায় পিছিয়ে প্রধানমন্ত্রী » « দ্য গার্ডিয়ান’র প্রতিবেদন-সহিংসতায় বাংলাদেশের নির্বাচন বিঘ্নিত হতে পারে » « কারণ দর্শানো নোটিশের জবাবে দিগন্তের দুঃখপ্রকাশ

আপনিই হতে পারেন কিছুক্ষনের তারকা

rock-star-nargis-fakhri-actress-fun-hungama-91066জিবিনিউজ ডেস্ক:সুপারস্টারদের যেমন হয় আপনার অবস্থাও হতে পারে সেরকম। পাশে অসংখ্য ভক্ত। আপনি হাসছেন, এদিক-ওদিক তাকাচ্ছেন –ক্যামেরায় ছবি তোলা হচ্ছে, যেন আপনি খুব বড় কোনো সেলেব্রিটি। স্বপ্ন নয়, এখন বাস্তবেই এটা সম্ভব। ডিডব্লিউ

এমন তারকা হতে গেলে আপনাকে অভিনয় করে অস্কার জিততে হবে না, অন্য কিছুতে দারুণ সাফল্য পেয়ে জিততে হবে না পুরস্কার, শুধু পকেটে কিছু টাকা থাকলেই হলো। বিশ্বাস হচ্ছে না? অ্যাডাম স্টুয়ার্ট কিন্তু তা করে দেখিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী এই তরুণ লস অ্যাঞ্জেলেসে খুলেছেন ‘ক্রাউডস অন ডিমান্ড’ নামের একটি প্রতিষ্ঠান। তাদের কাজই হলো খুব সাধারণ, অখ্যাত কোনো মানুষ যে কিনা কিছুক্ষণের জন্য সুপারস্টার হওয়ার আনন্দ নিতে চান, তাকে একটু সহযোগিতা করা। ‘ক্রাউডস অন ডিমান্ড’ সেই সহযোগিতা করে লোকজন জোগাড় করে দিয়ে। আপনি টাকা দেবেন, লোকজন আসবে, আপনি যা যেভাবে করতে বলবেন করবে, ব্যস তারপর চলে যাবে। এই কাজের জন্য গত অক্টোবরেই ‘ক্রাউডস অন ডিমান্ড’ খুলেছিলেন অ্যাডাম স্টুয়ার্ট। ৫ মাসও হয়নি, এরই মধ্যে লাভ আসতে শুরু করেছে!

মানুষ কেন পকেটের টাকা খরচ করে কয়েক মিনিটের জন্য তারকা হতে চায়? স্টুয়ার্ট বললেন, ‘‘তারাও চান নিজের গণ্ডিতে একটু জনপ্রিয় হতে বা কাউকে খুশি করতে।” টাকা দিয়ে লোক আনা অবশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অন্তত নতুন কিছু নয়। কোনো কোনো রাজনৈতিক দল সমাবেশের আগেই ‘বিশাল জনসমাবেশ’ বলে পরে ভাড়া করা লোক দিয়ে সমাবেশকে বিশাল করে দেখায় – এমন কথা তো আমরা কবে থেকেই শুনে আসছি। ‘ক্রাউডস অন ডিমান্ড’-এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।অ্যাডাম স্টুয়ার্ট ছিলেন অভিনেতা। টিভি নাটক কিংবা সিনেমায় ছোটখাটো, খুব কম গুরুত্বের চরিত্রে অভিনয় করতেন। রুজিরোজগার খুব একটা হতো না। সে কারণেই ‘ক্রাউডস অন ডিমান্ড’ খোলা। ক’দিন আগে এক ভদ্রলোক যোগাযোগ করলেন। তিনি চান রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের সময় তার আশপাশে কিছু লোক থাকুক। অন্যরা এমনভাবে থাকবেন, এমন কিছু করবেন যাতে ভদ্রলোককে তাদের ‘নায়ক’ মনে হয়। তো কয়েক মুহূর্তের জন্য বানানো নায়ক এলেন, খাওয়ার আগে-পরে কয়েকজনের সঙ্গে একটু কথা বললেন, তারপর গুণমুগ্ধ ভক্তদের কাছ থেকে সুপারস্টারদের মতো বিদায় নিয়ে চলে গেলেন। হ্যাঁ, যাবার আগে পকেট থেকে কিছু টাকা দিয়ে যেতে হয়েছে তাকে।
এমন সাজানো নাটক-সিনেমার নায়কের জন্য ভক্ত জোগাড় করতে খরচ কেমন পড়ে? অ্যাডাম স্টুয়ার্ট জানালেন কাজ অনুযায়ী খরচটা বাড়ে কমে। তবে খরচ সম্পর্কে একটা ধারণা দিতে গিয়ে জানিয়েছেন, কেউ যদি ভিআইপির মতো বিমান থেকে নেমে ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেতে চায়, তাহলে ভাড়া করা লোকদের শুধু দাঁড় করিয়ে রাখতেই প্রত্যেকজনকে দিতে হবে প্রায় পাঁচ ইউরো করে, আর যদি মিছিলও করাতে হয় তাহলে অঙ্কটা বেড়ে হয়ে যাবে ১০ ইউরো!

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293