জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৮৫তম অস্কার আসরের পর্দা উঠছে আজ। এ উপলক্ষে লস অ্যাঞ্জেলের ডলবি থিয়েটার হলে রীতিমতো তারার মেলা জমে উঠেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন হলিউড অভিনেতা সেথ ম্যাকফারলেন। এবার অস্কার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতার মাত্রা যেন একটু বেশি। বহুদিন পর আবার অস্কার আসরে নেমেছেন স্টিভেন স্পিলবার্গ (লিঙ্কন)। অন্যদিকে রয়েছেন তাইওয়ানের বিশ্ববিখ্যাত পরিচালক আংলি (লাইফ অফ পাই)। একদিকে স্টিভেন স্পিলবার্গের নির্মিত মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ওপর তৈরি ছবিটি ১২টি ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেয়েছে। অন্যদিকে ‘লাইফ অফ পাই’ ছবির মাধ্যমে আংলি একরকম অসাধ্য সাধন করেছেন। তিনি ছবিতে তুলে ধরেছেন- জাহাজডুবির পর একটি নৌকায় এক কিশোর ও বাঘের সহাবস্থানের কাহিনী। যা রীতিমতো দর্শকদের মুগ্ধ করেছে। ‘লিঙ্কন’ এবং ‘লাইফ অফ পাই’ ছাড়াও অস্কারে ‘আমুর’, ‘আরগো’, ‘সিলভার লিনিংস প্লেবুক’, ‘লেস মিজারেবল’, ‘জ্যাঙ্গো আনচেইন্ড’ এবং ‘জিরো ডার্ক থার্টি’ ছবিগুলোও বেশ ক’টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। এবারের অস্কার ও তার মনোনয়নকে ঘিরে আরো কিছু উল্লেখযোগ্য বিষয় লক্ষ্য করা যাচ্ছে। এর আগে জেমস বন্ড সিরিজ গোটা বিশ্বে জনপ্রিয় হলেও অস্কার পুরস্কারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পায়নি। এবার ‘স্কাইফল’ সে ধারাকে বদলে দিয়েছে। ছবিটি পাঁচটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। তবে বন্ডকে মূল ক্যাটাগরিগুলোতে দেখা যাবে না। এছাড়াও এ বছর সেরা অভিনেত্রী ক্যাটাগরিতেও মনোনয়নের ক্ষেত্রে বড় এক চমক রয়েছে। ৮৫ বছর বয়স্ক ফরাসি অভিনেত্রী রিভার প্রতিদ্বন্দ্বী করছেন ৯ বছরের বালিকা ওয়ালিস। এর আগে এত বেশি ও এত কম বয়সের কোনো ব্যক্তি এমন মনোনয়ন পাননি।
এক নজরে মনোনয়ন তালিকা সেরা ছবি আমুর আরগো বেসটেস্ট অব দ্য সাউদার্ন ওয়াইল্ড জাঙ্গো আনচেইন্ড লেস মিজারেবলস লাইফ অফ পাই লিঙ্কন সিলভার লিনিংস প্লেবুক জিরো ডার্ক থার্টি সেরা অভিনেতা ব্রাডলি কোপারস (সিলভার লিনিংস প্লেবুক) ডেনিয়াল ডে লুইস (লিঙ্কন) হুগ জ্যাকম্যান (লেস মিজারেবলস) জ্যাকুইন ফোনিক্স (দি মাস্টার) ডেঞ্জেল ওয়াশিংটন (ফ্লাইট) সেরা অভিনেত্রী জেসিকা টেস্টেইন (জিরো ডার্ক থার্টি) জেনিফার লরেন্স (সিলভার লিনিংস প্লেবুক) ইমানুয়েল রিভা (আমুর) কুভেঞ্জ ওয়ালিস (বেসটেস্ট অব দ্য সাউদার্ন ওয়াইল্ড) নওমী ওয়াটস (দি ইম্পসিবল) সেরা পার্শ্ব অভিনেতা অ্যালেন আরকিন (আরগো) রবার্ট ডি নিড়ো (সিলভার লিনিংস প্লেবুক) ফিলিপ সিমোর হফম্যান (দ্য মাস্টার) টমি লি জোনস (লিঙ্কন) ক্রিস্টফ ওলটেজ (জাঙ্গো আনচেইন্ড) সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যামি অ্যাডান্স (দ্য মাস্টার) সেলি ফিল্ড (লিঙ্কন) অ্যানি হ্যাথওয়ে (লেস মিজারেবলস) হেলেন হান্ট (দ্য মাস্টার) জ্যাকি ওয়েবার (সিলভার লিনিংস প্লেবুক) অ্যানিমেশন ছবি ব্রেভ ফ্রানকি উইনিস পারা নরম্যান দ্য প্যারিটেস্ট ব্যান্ড অফ মিসফিসট রেক-ইট র্যাল্ফ পোশাক ডিজাইন জাকুলিন দুরান (অ্যানা ক্যাথরিন) প্যাকো ডিলগ্যাভো (লেস মিজারেবলস) জেয়াননা জনস্টোন (লিঙ্কন) ইকো ইসহিয়োকা (মিরর মিরর) কলিন অ্যাটউড (স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান) পরিচালক মাইকেল হ্যানিক (আমুর) বেন জেইটলিন (বেসটেস্ট অব দ্য সাউদার্ন ওয়াইল্ড) আলিং (লাইফ অফ পাই) স্টিভেন স্পিলবার্গ (লিঙ্কন) ডেবিড ও রাসেল (সিলভার লিনিংস প্লেবুক)




